এক্সপ্লোর

US-Iran War : ইরান যুদ্ধ নিয়ে বড় মন্তব্য ট্রাম্পের, 'খুব শীঘ্রই শেষ হতে পারে...', আশাবাদী ভান্সও

West Asia Conflict : মার্কিন সংবাদমাধ্যমে ট্রাম্প এমনকী এও বলেছেন, আসন্ন দু'দিন চমৎকার হতে চলেছে।

ওয়াশিংটন ডিসি : অবশেষে ইরান-যুদ্ধ থেকে সরে আসতে চলেছে আমেরিকা ? ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে বড় ইঙ্গিত। কিন্তু, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট ? প্রায় সাত সপ্তাহ ধরে চলতে থাকা যুদ্ধ 'শেষ হওয়ার খুব কাছাকাছি' বলে দাবি তাঁর। পাশাপাশি তিনি এমন দাবিও করেন, কয়েক দিনের মধ্যেই নতুন করে আলোচনা শুরু হতে চলেছে। আমেরিকার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প মন্তব্য করেন, এই মুহূর্তে যে সংঘর্ষ-বিরতি জারি রয়েছে তা পরের সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই বিরতি থামানোর প্রয়োজন নাও পড়তে পারে। অর্থাৎ, যুদ্ধে ইতি পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবাহল মহল।

ফক্স বিজনেস নেটওয়ার্ক-কে এক ইন্টারভিউতে ট্রাম্প বলেছেন, "আমার মনে হয়, ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে।" পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ থামাতে দিনকয়েক আগে উদ্যোগী হয়েছিল আমেরিকা ও ইরান। দুই পক্ষ আলোচনায় বসে পাকিস্তানের ইসলামাবাদে । কিন্তু, প্রথম দফায় কোনও চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয়পক্ষ। নতুন করে আবার আলোচনা শুরু করতে পারে দুই দেশ। এমন জল্পনা শুরু হয়েছে। কারণ, এবিষয়ে ওয়াকিবহাল মহল দাবি করছে, কূটনৈতিক স্তরে নতুন করে আলোচনা শুরুর জন্য উভয়পক্ষই উদ্যোগী হয়েছে। সে ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ফের আলোচনা শুরু করতে পারে ইরান ও আমেরিকা। এমনই আশা করা হচ্ছে। 

মার্কিন সংবাদমাধ্যমে ট্রাম্প এমনকী এও বলেছেন, আসন্ন দু'দিন চমৎকার হতে চলেছে। অর্থাৎ, যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন কিছু । কিন্তু, সেই নতুন কিছু কী ? প্রথম দফার আলোচনায় আমেরিকার তরফে নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স এক্ষেত্রে আশা প্রকাশ করেছেন। বিভিন্ন মহলে এমনও খবর যে, অন্তরালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে আলোচনা চলছে, সেখানে উভয় দেশ মতপার্থক্য অনেকটা কাটিয়ে উঠেছে। শীঘ্রই সমঝোতায় পৌঁছাতে পারে ইরান ও আমেরিকা।

প্রসঙ্গত, দু'সপ্তাহের যুদ্ধবিরতি চলার মাঝে, পাকিস্তানে আলোচনার টেবিলে বসলেও, নিষ্ফলাই রয়ে গেছে আমেরিকা ও ইরানের শান্তি বৈঠক। এ প্রসঙ্গে জে ডি ভান্স বলেছেন, "দুঃসংবাদ এটাই যে আমরা চুক্তি নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারিনি। আমার মনে হয়, এটা আমেরিকার কাছে যত বড় না দুঃসংবাদ, তার থেকে অনেক বেশি ইরানের কাছে।" এরপরই ইরানের সঙ্গে আলোচনা নিয়ে জেডি ভান্স, জামাই জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের প্রশংসা করেন ট্রাম্প। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget