এক্সপ্লোর

Donald Trump : ইরান যুদ্ধই কি কাল হল ট্রাম্পের জন্য ? মিডটার্ম ইলেকশনে ভরাডুবির পরও মার্কিন প্রেসিডেন্ট বললেন ...

ট্রাম্পের স্পষ্ট ইঙ্গিত, এমন সিদ্ধান্ত নিতে হলে, তিনি আবারও একই সিদ্ধান্তই নেবেন। 

ট্রাম্পের ভরাডুবি, রিপাবলিক পার্টির মহাবিপর্যয়।  আমেরিকার মিড টার্ম ইলেকশনের ফলকে এমনভাবেই দেখছেন সকলে। বিশেষজ্ঞরা বলছেন,  গত অর্ধ শতাব্দীতে এইরকমভাবে হারেনি রিপাবলিকান পার্টি । রিপাবলিকানদের গড় বলে পরিচিত অনেক রেড স্টেটই এখন নীল-স্টেটে পরিণত হয়েছে । ১৯৯৪ সালের পর প্রথমবার টেক্সাসে সেনেট দখল করেছে ডেমোক্র্যাটরা। ১৯৯৮ সালের পর জর্জিয়ায় গভর্নর পদ এবং সাউথ ক্যারোলিনায় সিনেট আসন জিতেছে ট্রাম্প বিরোধীরা।  সবচেয়ে উল্লেখযোগ্য হল, ১৯৩২ সালের পর প্রথমবারের মতো কানসাসে একজন ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হয়েছেন। কিন্তু কেন এই ফল ? ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স সরাসরি বলেছেন, ইরান যুদ্ধই এই ফলের কারণ। ভ্যান্সের বক্তব্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছিলেন এমন বহু ভোটারই, এবার মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে হতাশ। তাঁরাই এবার রিপাবলিকানদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু ট্রাম্প ? তিনি কী ভাবছেন ? 

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হতেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, তবে কি   ইরানের সঙ্গে যুদ্ধই তাঁর পক্ষে কাল হল ? এটাই কি ভোটে ভরাডুবির কারণ ? সাংবাদিকদের মুখে উঠে আসে মার্কিন ভাইস প্রেসিডেন্টের কথাও। তখন ট্রাম্প প্রথমে বলেন, ‘অনেকটাই সত্যি।’ তবে এটুকু বলেই থামেননি ট্রাম্প। বলেন, ‘আমি মনে করি, হ্যাঁ, একথা অনেকাংশেই সত্যি। কারণ এর ( ইরান যুদ্ধ ) ফলে স্বল্প মেয়াদে পেট্রোলের দাম কিছুটা বেড়েছে।’ তবে ট্রাম্প আবার কথা ঘুরিয়ে বলেন, যদি এমনটা তাঁকে আবার করতে হয়, তিনি আবারও এটাই করবেন। অর্থাৎ ট্রাম্পের স্পষ্ট ইঙ্গিত, এমন সিদ্ধান্ত নিতে হলে, তিনি আবারও একই সিদ্ধান্তই নেবেন। 

এতকিছুর পরেও সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন,  ব্যালটে আমার নাম ছিল না। যদি থাকত, তা হলে বিপুল ভোটে জিততাম। অর্থাৎ নিজের ঘাড় থেকে দোষ টুক করে অন্য দিকে ঠেলে দিতে ট্রাম্প দেরি করেননি। যদিও মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশে এই ট্রাম্পই বলেছিলেন,  ব্যালটে তাঁর নাম আছে, এমনটা ধরে নিয়ে ভোট দিতে। মধ্যবর্তী নির্বাচনের এই ফলে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্পকে শেষ দু'বছর হোয়াইট হাউসে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলবে বলেই মত বিশেষজ্ঞদের। 

এদিন সমাজ মাধ্যমে একটি লাল রঙের টুপির ছবি পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট। তাতে লেখা ছিল VETO। আমেরিকার সংবিধানে প্রেসিডেন্টের একটি বিশেষ ক্ষমতা রয়েছে। যার জেরে আইনসভায় পাস হওয়া যে কোনও বিল ভেটো প্রয়োগ করে রদ করে দিতে পারেন প্রেসিডেন্ট। সংবিধান বিশেষজ্ঞদের মতে, এই টুপির ছবি পোস্ট করে সেটাই মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প।   

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Rahul Ganhdi News: ‘সকাল সকাল গা থেকে মদের গন্ধ বেরোয়’, এবার ধারাল আক্রমণে রাহুল গাঁধী, পাল্টা আম আদমি পার্টি
‘সকাল সকাল গা থেকে মদের গন্ধ বেরোয়’, এবার ধারাল আক্রমণে রাহুল গাঁধী, পাল্টা আম আদমি পার্টি
Trump Political Hit: মিড টার্ম ইলেকশনে ধাক্কা ট্রাম্পের, 'জ্ঞানেশ কুমার থাকলে এমনটা কখনওই হতে দিতেন না', খোঁচা অভিজিৎ দীপকের
মিড টার্ম ইলেকশনে ধাক্কা ট্রাম্পের, 'জ্ঞানেশ কুমার থাকলে এমনটা কখনওই হতে দিতেন না', খোঁচা অভিজিৎ দীপকের
News Live Update : খড়গপুর স্টেশনে উদ্ধার কোটি টাকা
খড়গপুর স্টেশনে উদ্ধার কোটি টাকা
ABP Ananda Top 10, 5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Advertisement

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget