এক্সপ্লোর

Ali Khamenei Funeral: খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’

Donald Trump on Ali Khamenei: খামেনেইয়ের শেষযাত্রায় উপচে পড়া ভিড়। হতবাক ডোনাল্ড ট্রাম্প।

নয়াদিল্লি: প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য ঘিরে থমথমে গোটা দেশ। সেই আবহেই ফের ইরানকে হুমকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর দাবি, ইরানে বাকি নেতাস্থানীয় যাঁরা বেঁচে আছেন, এক তুড়িতে তাঁদেরও শেষ করে দিতে পারেন তিনি। (Donald Trump on Ali Khamenei)

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেই এবং তাঁর পরিবারের সদস্যরা। মৃত্যু হয়েছে খামেনেইয়ের ১৪ মাসের নাতনিরও। প্রায় চার মাস পর, ইরানে তাঁদের শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছে। বিভিন্ন শহর হয়ে মাশাদে সমাধিস্থ করা হবে খামেনেইকে। (Ali Khamenei Funeral)

আরও পড়ুন: ভেড়া, কুকুর, ঘোড়ার রক্ত মানুষের শরীরে? ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট জাপানের, সামনে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নথি

শেষযাত্রায় খামেনেইকে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন লক্ষ লক্ষ মানুষ। বুক চাপড়ে, মাথা ঠুকে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছে বহু মানুষকে। গোটা বিশ্বের নজর যখন সেদিকে, সেই সময় কটাক্ষ ছুড়ে দিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “আমি তো হতবাক। আমি তো ভাবতাম, মানুষ ওঁকে ঘৃণা করেন। হতে পারে নকল চোখের জল।”

এর পরই ইরানকে ফের হুমকি দেন ট্রাম্প। বলেন, “ওরা সবাই রয়েছে ওখানে। এক একবারে সকলকে শেষ করে দিতে পারি। কিন্তু তা করব না আমরা, কারণ সেক্ষেত্রে সমঝোতা করার কেউ থাকবে না। ওরা সমঝোতার জন্য ভিক্ষা চাইছে।”

আরও পড়ুন: ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’

দীর্ঘ ৩৬ বছর ইরান শাসন করেছেন খামেনেই। আমেরিকা এবং ইজরায়েলের হামলায় তাঁর মৃত্যুর পরই যুদ্ধ নেমে আসে পশ্চিম এশিয়ায়। সেই যুদ্ধের দরুণই এতদিন শেষকৃত্য আটকে ছিল। শেষ পর্যন্ত ৪ জুলাই, আমেরিকা সৃষ্টির ২৫০তম পূর্তির দিনই বেছে নেওয়া হয় শেষকৃত্য শুরুর জন্।। 

খামেনেইয়কে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় নেমে এসেছেন লক্ষ লক্ষ মানুষ। সেখানে প্রতিশোধ, বদলার দাবি জানিয়ে স্লোগানও শোনা গিয়েছে। বিশেষ করে নজর কেড়েছে খামেনেইয়ের পাশে রাখা তাঁর নাতনির ছোট্ট কফিনটি। সেই আবহেই কটাক্ষ ছুড়ে দিলেন ট্রাম্প। তবে আপাতত ইরানে হামলার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, "ইরানকে দুরমুশ করে ছেড়েছি। মিটমাটের জন্য মরিয়া ওরা। এক সপ্তাহ দিয়েছি শেষকৃত্যের জন্য। কারণ আমরা ভাল মানুষ। এটা সত্য়।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget