এক্সপ্লোর

Bhutan E20 Claim Fact Check: ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’

E20 Petrol: ভারতের কাছ থেকে E20 পেট্রোল কিনতে ভুটান আগ্রহী নয় বলে প্রথম দাবি করে সেদেশের সংবাদমাধ্যম The Bhutanese.

নয়াদিল্লি: ভারতের কাছ থেকে ভুটান ইথানল মিশ্রিত তেল কিনতে রাজি নয় বলে খবর বেরিয়েছিল একদিন আগেই। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যে এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। ভুটান ইথানল মিশ্রিত E20 তেল কিনতে রাজি নয় বলে যে খবর বেরিয়েছে, তা ভুল বলে দাবি করল কেন্দ্র। সরকারি ভাবে ভুটানকে E20 কেনার প্রস্তাবই দেওয়া হয়নি বলে জানানো হল। (E20 Petrol)

E20 কিনতে নারাজ ভুটান? সত্যতা যাচাই করে আসল খবর জানাল ভারত

ভারতের কাছ থেকে E20 পেট্রোল কিনতে ভুটান আগ্রহী নয় বলে প্রথম দাবি করে সেদেশের সংবাদমাধ্যম The Bhutanese. তাদের প্রতিবেদনে বলা হয়, Indian Oil Marketing Companies-এর তরফে ভুটানকে E20 পেট্রোল কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ভুটান সেই প্রস্তাব অস্বীকার করেছে। জানিয়েছে, E20 পেট্রোল মজুতের পরিকাঠামো নেই তাদের। আগের মতো ভারতের কাছ থেকে ‘স্বাভাবিক’ জ্বালানিই কিনতে আগ্রহী। (Bhutan E20 Claim Fact Check)

আরও পড়ুন: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?

সেই নিয়ে কাটাছেঁড়া শুরু হতেই বিবৃতি দিয়েছে ভারতের তৈল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। ফ্যাক্ট চেক করে বলা হয়, ‘সংবাদমাধ্যমের একটি অংশে ভুটানে E20 পেট্রোল সরবরাহ নিয়ে যে দাবি করা হচ্ছে, তা ভুল। Oil Marketing Companies-এর তরফে তেমন কোনও প্রস্তাব দেওয়া হয়নি। E20 পেট্রোল রফতানির প্রস্তাবই যেখানে দেওয়া হয়নি, সেখানে প্রস্তাব প্রত্য়াখ্যানের প্রশ্ন ওঠে না। তৈল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং Oil Marketing Companies-এর সিলমোহরের উপর নির্ভর করুন’।

আরও পড়ুন: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

কী বলেছিল The Bhutanese?

এখনও পর্যন্ত ভুটানের তরফে সরকারি ভাবে বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সরকারি আধিকারিকদের উদ্ধৃত করেই E20 নিয়ে ওই প্রতিবেদনটি প্রকাশ করে The Bhutanese. তাদের দাবি ছিল, E20 কেনার প্রস্তাব খারিজ করে দিয়েছে ভুটান। বলা হয়েছে, E20 পেট্রোল মজুতের পরিকাঠামো নেই তাদের কাছে। পাশাপাশি, ভুটানের ভৌগলিক পরিবেশের কথা মাথায় রেখে জ্বালানির গুণমানের সঙ্গে আপস করা যাবে না। পাহাড়ি, খাড়া রাস্তায় ইথানল মিশ্রিত তেল ততটা ভাল পারফর্ম করতে নাও পারে।

The Bhutanese-এর আরও দাবি করে যে, সবদিক খতিয়ে দেখেই উদ্বেগের কথা তুলে ধরেছেন আধিকারিকরা। তাঁদের মতে, যেসব গাড়ি E20-র উপযুক্ত নয়, তাতে ইথানল মিশ্রিত পেট্রোল ঢাললে বাড়তি খরচ হতে পারে। গাড়ির যন্ত্রাংশ পরিবর্তন থেকে আর্দ্রতার মোকাবিলায় জ্বালানির গুণমান রক্ষকারী রাসায়নিক মেশাতে হতে পারে। ফলে অতিরিক্ত ৫ থেকে ১০ হাজার খরচ হবে। ভারতে সাধারণ পেট্রোলের যা দাম, সেই তুলনায় E20-র দামেও বিশেষ হেরফের নেই। তাই একই দাম দিয়ে কম মাইলেজ দেওয়া জ্বালানি কিনতে গ্রাহকরা আগ্রহী হবেন না।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement
Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget