West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
Dubai Blasts: সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা গিয়েছে বিস্তীর্ণ এলাকাকে।

দুবাই: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই। ‘জেবেল আলি শিল্পাঞ্চলে’ পর পর বিস্ফোরণ ঘটল। মাত্র ২০ মিনিটের মধ্যে সাত-সাতটি বিস্ফোরণ ঘটেছে বলে খবর। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহেই নতুন করে বিস্ফোরণ ঘটল।
সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা গিয়েছে বিস্তীর্ণ এলাকাকে। ইরানের সংবাদ সংস্থা Mehr জানিয়েছে, ২০ মিনিটে সাত-সাতটি বিস্ফোরণের খবর মিলছে। ভিডিও রেকর্ড করার জন্য গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
Explosions at Dubai's Jebel Ali Industrial Area in UAE
— Ryan Rozbiani (@RyanRozbiani) August 5, 2026
We can see SMOKE RISING and reports of "Widespread Destruction"
Unverified reports say Yemen's Armed Forces attacked with MISSILES and DRONES. This comes as Saudi jets conducted STRIKES on Sana'a, Yemen. pic.twitter.com/pduBhCphPa
আরও পড়ুন: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
ইরাকের সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহিকে লক্ষ্য় করে মিসাইল হামলা হয়েছে। ইয়েমেন থেকে হামলা হয়েছে বলে দাবি করেছে তারা। এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমির শাহির তরফে কিছু জানানো হয়নি। তবে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র থার্মাল ইমেজারি অনুযায়ী, বন্দর সংলগ্ন জায়গায় আগুন ধরার ইঙ্গিত মিলেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্ব জুড়ে যে জ্বালানি সঙ্কট দেখা দেয়, সেই অবস্থায় ওই বন্দরেই জ্বালানি মজুত রাখা হচ্ছিল। সেখান থেকে অন্যত্র সরবরাহও করা হয় জ্বালানি।
আল ফুরজানের স্থানীয় বাসিন্দারাও হামলার কথা জানিয়েছেন। AOL News-কে তাঁরা জানিয়েছেন, তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। দুবাই সিটি সেন্টারের ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত 'জেবেল আলি শিল্পাঞ্চল'। সেটি শপিং সেন্টার হিসেবেও পরিচিত। সেখানেই রয়েছে কৃত্রিম ভাবে তৈরি 'পাম জেবেল আলি' দ্বীপপুঞ্জ। সেটি একটি মুক্ত বাণিজ্য অঞ্চল, আন্তর্জাতিক নৌ চলাচলের অবাধ রাস্তাও।
কে বা কারা হামলা চালিয়েছে, এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে কিছু জানা যাচ্ছে না। হতাহতের কোনও খবর নেই। তবে দুবাই জুড়ে সাইরেনের শব্দ শোনা গিয়েছে বলে খবর। আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালীন হাই অ্যালার্ট জারি ছিল সংযুক্ত আর আমিরশাহিতে। আমেরিকার হামলার পাল্টা জবাবে সেখানে একাধিকবার আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত হানে ইরান।























