এক্সপ্লোর

Durga Puja Mela Accident : পুজোর মেলায় ভয়ঙ্কর ঘটনা! ঘুরতে ঘুরতে ছিঁড়ল নাগরদোলা, মুহূর্তে বদলালো পরিস্থিতি

Navaratri Mela : মেলায় এই জয়রাইডকে কেন্দ্র করেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। আনন্দ হইহুল্লোড় একমুহূর্তে গেল থেমে, ছড়াল আতঙ্ক। 


পুজো , উৎসব মানেই জমায়েত , হুল্লোড়।  দেশের বিভিন্ন জায়গায় চলছে নবরাত্রির মেলা। এমন একটা মেলাতেই ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। পুজো উপলক্ষ্যে বিভিন্ন জায়গাতেই বসেছে মেলা । আর মেলা মানেই নানারকম জয়রাইড। নবরাত্রির মেলায় এই জয়রাইডকে কেন্দ্র করেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। আনন্দ হইহুল্লোড় একমুহূর্তে গেল থেমে, ছড়াল আতঙ্ক। 

মধ্যপ্রদেশের রায়সেন জেলার খান্ডেরা ধাম মন্দিরে ছড়ায় আতঙ্ক ।  নবরাত্রি মেলায় একটি বিরাট নাগর দোলার একটি  দোলনা হঠাৎ ভেঙে পড়ে যায়। বিকট শব্দ আর চিৎকারে ভরে যায় মেলাপ্রাঙ্গন। শুরু হয়ে যায় আর্তনাদ আর বিশৃঙ্খলা । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নবরাত্রির মেলা চলছিল হইহই করে। প্রচুর মানুষের সমাগম হয়েছিল প্রতি বছরের মতোই। কচিকাঁচাদের ভিড় মূলত ছিল জয়রাইডগুলির আশেপাশেই। সেখানেই হঠাৎ বিকট শব্দ। মড়মড়িয়ে ভাঙল দোলনা। 

 তবে সৌভাগ্যের বিষয়, ঘটনায় কারও প্রাণহানি হয়নি। পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় সব আরোহীদেরই  নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সৌভাগ্যবশত, দুর্ঘটনায় কেউ আহতও হয়নি। জানা গিয়েছে, এই দোলনাটি মোটর চালিত ছিল না। হাতেই চালানো হত নাগর দোলাটি।  একটি হুক ভেঙে যাওয়ার ফলেই এই বিপত্তি।   দোলনাটিকে পরে মেলাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। জানিয়েছেন দেবনগর থানার ইনচার্জ। 

একটি মন্দিরকে কেন্দ্র করেই এই মেলা বসে। সেখানে রয়েছে শয়ে  শয় বিপণি। প্রচুর জিনিসের পসরা। সেই সঙ্গে একাধিক জয়রাইড।  প্রতিবছরই নবরাত্রির সময়  হাজার হাজার ভক্ত আসেন। এবারও তেমনটাই ঘটেছিল। আতঙ্ক ছড়িয়ে পড়লেও দুর্ঘটনায় কারও ক্ষতি হয়নি। স্থানীয় সূত্রে খবর, ঘটনার একটু পরেই পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে যায়।  মেলায় জয়রাইডে চড়ার সময়  দুর্ঘটনা , এই প্রথম নয়। এর আগে,   মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার বর্মণ মেলায় এ ধরনের ঘটনাট জীবনহানিও হয়। 

চলতি বছরে এমনই এক ঘটনা ঘটেছিল এই রাজ্যে।  দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় এক তরুণীর। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নামে কুমিরমারি গ্রাম পঞ্চায়েতে। বিদ্যুৎ-চালিত নাগরদোলা ছিটকে পড়ে যান  কুমিরমারির বাসিন্দা তিন তরুণী।  জখম হন সায়ন্তনী মণ্ডল নামে এক তরুণী। আশঙ্কাজনক অবস্থায় বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে, তাঁর মৃত্যু হয়। নাগরদোলার মালিক অমল বৈদ্যকে গ্রেফতার করে পুলিশ।                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Encounter In Jharkhand : ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget