এক্সপ্লোর

Dust Storm in Delhi: দিল্লিতে ভয়ঙ্কর ধূলিঝড়, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৫ কিলোমিটার ! এই সব এলাকা বিপদের মুখে

Weather Update : কলকাতায় যখন বৃষ্টি তখন দিল্লি-এনসিআর-এ একটি ভয়ঙ্কর ধূলিঝড় আঘাত হানে। ছত্তরপুর, আর.কে. পুরম, কর্তব্য পথ এবং ইন্ডিয়া গেটের মতো এলাকাগুলো দিনের বেলায় হঠাৎ করেই অন্ধকারে ডুবে যায়।

দিল্লি : মঙ্গলবার বিকেলে কলকাতা সহ আশেপাশের এলাকায় যখন তুমুল বৃষ্টি, ভাঙছে গাছ, ঠিক তখন দিল্লি-এনসিআর-এ একটি ভয়ঙ্কর ধূলিঝড় আঘাত হানে। ছত্তরপুর, আর.কে. পুরম, কর্তব্য পথ এবং ইন্ডিয়া গেটের মতো এলাকাগুলো দিনের বেলায় হঠাৎ করেই অন্ধকারে ডুবে যায়। দুপুর ৩টার ঠিক আগে পর্যন্ত দিল্লিতে পরিষ্কার আকাশ ও রোদ ঝলমল করছিল। কিন্তু এর পরেই প্রবল ঝড় শুরু হয়। দিল্লির সংলগ্ন নয়ডাতেও এই ধূলিঝড়ের প্রভাব অনুভূত হয়।

মঙ্গলবার দিল্লির দুপুরের আকাশ হঠাৎই গোধূলির রূপ নিল। প্রবল বেগে ঝড়ের সঙ্গে প্রবল ধূলিঝড় কার্যত ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছিল দিল্লি, নয়ডা এবং গুরুগ্রাম সহ বহু এলাকা। বেশকিছুক্ষন থমকে যায় ব্যস্ত জনজীবন। দৃশ্যমানতা এতই কমে যায় যে, দিনের বেলায় গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়েন চালকরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পালামে ঘণ্টায় ৯১ কিমি বেগে ঝড়ো হওয়া বয়েছে। বাতাসের দিক ছিল পশ্চিম-দক্ষিণ-পশ্চিম। দুপুর ২:২৮ থেকে ২:৩০ পর্যন্ত তীব্র দমকা বাতাস হতে দেখা দেয়। দুপুর আড়াইটার দিকে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন আসে, তখন আইএমডি (IMD) দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানের জন্য জরুরি সতর্কতা জারি করে। তরপর কয়েক মিনিটের মধ্যেই, প্রবল দমকা হাওয়ায় রাজধানীর বিভিন্ন অংশে দৃশ্যমানতা কমে যায় এবং ধুলোর মেঘ রাস্তাঘাট ও আবাসিক এলাকাগুলোকে গ্রাস করে ফেলে।

ধূলিঝড় কাকে বলে ?

ধূলিঝড় হল, বৃষ্টির মত এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। যা সাধারণত শুষ্ক ও আধা-শুষ্ক অঞ্চলে শক্তিশালী বাতাসের সংস্পর্শে এসে সৃষ্টি হয়। এটি একসঙ্গে কয়েক টন ধুলো ও বালির কণা বায়ুমণ্ডলে উড়িয়ে নিয়ে যায়। এর ফলে বায়ুর গুণমান মারাত্মকভাবে কমে যায় এবং দৃশ্যমানতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। একেই ধূলিঝড় বলে। আবহাওয়াবিদরা ব্যাখ্যা করে বলেছেন যে, দিল্লিতে প্রাক-বর্ষার চিরাচরিত পরিস্থিতির কারণেই ধূলিঝড়টি সৃষ্টি হয়েছিল।

আইএমডি পূর্বাভাস

আইএমডি পূর্বাভাস দিয়েছিল যে, ধূলিঝড়ের পর বজ্রপাত, বিদ্যুৎ ও হালকা বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত ধূলিকণাগুলোকে থিতিয়ে পড়তে সাহায্য করবে এবং এই অঞ্চলকে আরও শীতল করবে। দিল্লি ছাড়াও হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বেশ কয়েকটি জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। হরিয়ানার সোনিপাট, রোহতক, খারখোদা, ভিওয়ানি এবং চরখি দাদরি অন্তর্ভুক্ত এলাকাগুলি প্রভাবিত হবে বলে আশা করা হচ্ছে। উত্তর প্রদেশের বাগপাট, খেকরা, পিলাখুয়া এবং সিকান্দ্রবাদ এবং রাজস্থানের আলওয়ার, ভিওয়াদি, তিজারা এবং ডিগ।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget