এক্সপ্লোর

India News:সর্বসেরা কূটনীতিবিদ? হনুমান, তাইল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলোচনাসভায় দাবি জয়শঙ্করের

EAM S Jaishankar: সর্বকালের সর্বসেরা কূটনীতিবিদের নাম জানতে চান? বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মতে, এই শিরোপা একজনেরই প্রাপ্য। রামভক্ত হনুমানের।

ব্যাঙ্কক: সর্বকালের সর্বসেরা কূটনীতিবিদের নাম জানতে চান? বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (EAM S Jaishankar) মতে, এই শিরোপা একজনেরই প্রাপ্য। রামভক্ত হনুমানের (Lord Hanuman)। তাইল্যান্ডের (Thailand) প্রবাসী ভারতীয়দের সঙ্গে এক আলোচনাসভায় একথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী। কেন বলেছেন, তার ব্যাখ্যাও দেন এই পোড়খাওয়া প্রাক্তন আমলা। 

জয়শঙ্করের ব্যাখ্যা...
বিদেশমন্ত্রীর কথায়, 'কোনও রকম সংশয় ছাড়াই সর্বকালের সর্বসেরা কূটনীতিবিদের নাম হনুমান। কেউ কেউ ভাবতে পারেন, আমি বোধহয় ঠাট্টা করছি। তা নয়। একবার ভেবে দেখুন। প্রভু রামের হয়ে তিনি এমন একজনের সঙ্গে আদানপ্রদান করেছিলেন যাঁর সম্পর্কে সেই সময় বিশেষ কোনও তথ্যই হাতে ছিল না। এবার প্রভু রামের জায়গায় দেশের কথা ভাবুন।  নিজের সুরক্ষার জন্যই আপনাকে অন্যত্র যেতে হচ্ছে, সেখান থেকে ইনটেলিজেন্স জোগাড় করতে হচ্ছে। হনুমান গিয়েছিলেন, সীতাকে খুঁজেও বের করেছিলেন। শুধু তাই নয়। গোপনে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ বের করে নিয়েছিলেন। সীতার মনোবল চাঙ্গা করার পাশাপাশি রাবণের দরবারে বিভ্রান্তি ছড়িয়েছিলেন, বস্তুত লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছিলেন। তবে কূটনীতিবিদদের জন্য এরকম কোনও নিদান আমি অন্তত দিচ্ছি না। কিন্তু একবার সার্বিক ভাবে ভেবে দেখুন হনুমান কী করেছিলেন এবং এই সমস্ত কিছু করার পরও উনি অক্ষত ফিরে আসেন...।'  

আর কী...
তাইল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কেও উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় তাঁর মুখে। বিশেষত কোভিড-১৯ অতিমারীর সময় প্রধানমন্ত্রীর ভূমিকা সম্পর্কে বিদেশমন্ত্রী বলেন, 'এই সময়ে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির মতো একজনকে পাওয়া দেশের জন্য ভাগ্যের ব্যাপার। উনি এখনকার প্রধানমন্ত্রী এবং আমি ওঁর ক্যাবিনেট মন্ত্রী বলে এমন কথা বলছি, তা কিন্তু নয়।' তাঁর মতে, 'আমরা যখন স্বাস্থ্যক্ষেত্রে শতাব্দীর অন্যতম কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, তখন একজন মানবিক নেতাই শুধু একথা ভাবতে পারেন যে, হ্যাঁ চ্যালেঞ্জ তো রয়েছেই। কিন্তু যাঁরা বাড়ি ফিরছেন, তাঁদের জন্য আমরা কী করছি? তাঁদের খাওয়াদাওয়ার কী ব্যবস্থা করছি? কী ভাবে তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া যায়? মহিলারা যে টাকার সদ্ব্যবহার বেশি ভাল করতে পারেন, এটা হয়তো অনেকেই বুঝতেন না।' তবে এসবের মাঝে বিদেশমন্ত্রীর কূটনীতিবিদ সংক্রান্ত মন্তব্য আলাদা দৃষ্টি আকর্ষণ করেছে। এমনিতে রুশ-ইউক্রেন যুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে পশ্চিমি সংবাদমাধ্যম যে নিরন্তর প্রশ্ন তুলেছে, তার সপাটে জবাব দিয়ে বার বার শিরোনামে এসেছেন ভারতের বিদেশমন্ত্রী। 
এবার আলোচনায় তাঁর কূটনীতিবিদ মন্তব্য়।

আরও পড়ুন:এক বছরে দিয়েছে ৪৫ শতাংশ পর্যন্ত রিটার্ন, রইল ১০টি স্মল ক্যাপ ফান্ড

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget