এক্সপ্লোর

Delhi NCR Earthquake : ফের কেঁপে উঠল দিল্লি, রাজধানীতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

Earthquake in NCR : ভূমকম্পনের কেন্দ্রস্থল আফগানিস্তান। 

নয়াদিল্লি : দিল্লিতে ফের ভূমিকম্প (Delhi NCR Earthquake )। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৭। ভূকম্পনের কেন্দ্রস্থল আফগানিস্তান। জানা যাচ্ছে, ভূকম্পনের কেন্দ্রস্থল আফগানিস্তান, কেঁপে উঠল ভারতের দিল্লি, পঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, কাশ্মীর। ভূমিকম্পের জেরে কেঁপে উঠল চিন, তাজাকিস্তান, কাজাকস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তুর্কমেনিস্তান।

হঠাৎ করে ভূমিকম্পের ধাক্কায় আতঙ্কিত হয়ে পড়েন দিল্লি-এনসিআরের বাসিন্দারা। বাড়ি ছেড়ে বেশিরভাগ মানুষ নেমে আসেন রাস্তায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৪০ থেকে ৪৫ সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভব করেছেন তাঁরা। ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি সেভাবে হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। বাড়িতে শুধু নয়, যাঁরা রাস্তায় ছিলেন, সেই বাসিন্দারাও অনুভব করেছেন কম্পনের রেশ। পাশাপাশি প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একবার নয় তিন তিনবার কম্পন অনুভব করেছেন তাঁরা। আতঙ্কিত বাসিন্দারা বেশিরভাগই এখনও ঘরে ফেরেননি। ভূ-কম্পের আফটার শক কিছুক্ষণের মধ্যে ফের যদি ধাক্কা দেয়, এই ভাবনাতেই বেশিরভাগ মানুষই রাস্তাতেই জড়ো হয়ে রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বেশিরভাগের বক্তব্য, হঠাৎ করে বেশ কিছুক্ষণ ধরে ভূমিকম্প অনুভব করেছেন তাঁরা। 

প্রসঙ্গত, গোটা বিশ্বের মানুষের কাছে এখনও টাটকা তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসলীলার ছবি। যেখানে কার্যত শ্মশানে পরিণত হয়েছে দুই দেশ। প্রায় ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু প্রত্যক্ষ করতে হয়েছে বিশ্ববাসীকে। তুরস্কের মতো ভয়াবহ না হলেও গত কয়েকমাসে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে নিউজিল্যান্ডেও। এদিকে, গত কয়েকমাস সেভাবে প্রভাবিত না হলেও গত বছরের শেষদিকে দিল্লি-এনসিআর এলাকায় একাধিক ভূমিকম্পের আঘাত দেখা গিয়েছিল। 

গত নভেম্বরে মূলত দিল্লি-এনসিআর, নেপাল ভূমিকম্পের ধাক্কায় প্রভাবিত হয়েছিল। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৪। উৎস ছিল উত্তরাখণ্ডের পিথোরাগড়। অবশ্য সেবারও ক্ষয়ক্ষতির কোনও খবর ছিল না। যার কিছুদিন আগেই মধ্যরাতে উত্তর ভারতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেবার কেঁপে উঠেছিল দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের একাংশ। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬ দশমিক ৩। সেই সময়ই নেপালে একটি  ৬.৩ মাত্রার ভূমিকম্পর পর ফের আঘাত হয় ভারতের ভূখণ্ডে। কেঁপে উঠেছিল দেশের বিরাট অংশ। সেবার প্রায় ১ মিনিট ধরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল সেখানে। দিল্লি-এনসিআর ছাড়াও উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড, বিহার, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ পর্যন্ত ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। ফের একবার সেই আতঙ্ক ফিরল দিল্লি, এনসিআর সহ একাধিক এলাকা কেঁপে ওঠায়।

আরও পড়ুন- বেচেন চা, কিনলেন ঝাঁ চকচকে মার্সিডিজ, প্রফুল্ল বিল্লোরকে চেনেন ?

সেরা শিরোনাম

TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের

ভিডিও

CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mala Roy News: টালিগঞ্জে বিক্ষোভের মুখে মালা রায়, কী ঘটল? | ABP Ananda
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
Baranagar News: কথা না শোনায় বরানগরে তরুণীকে খুন, সাবলীল স্বীকারোক্তি ধরমবীরের | #abpananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget