এক্সপ্লোর

SIR News : ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের CEO-কে বড় নির্দেশ নির্বাচন কমিশনের

Election Commission : চিঠিতে উল্লেখ করা হয়েছে, "যেখানেই কোনও গরমিল ধরা পড়বে, তা যাচাইয়ের জন্য চিহ্নিত করা হবে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।"

নয়াদিল্লি : চলতে থাকা স্পেশাল সামারি রিভিসন বা SSR প্রক্রিয়ার সময় ভোটার তালিকায় থাকা সম্ভাব্য ভুল বা ত্রুটিপূর্ণ তথ্য শনাক্ত করে তা সংশোধন করতে হবে। ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। এই কাজের জন্য বর্তমান ভোটার তালিকার তথ্যের সঙ্গে SIR চলাকালীন সংগৃহীত তথ্যের তুলনা করতে বলা হয়েছে।

২৫ নভেম্বর মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে পাঠানো একটি চিঠিতে কমিশন জানিয়েছে যে, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের নাম, আত্মীয়ের নাম বা সম্পর্কের ধরন, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ছবি- এই ধরনের তথ্যে থাকা অসঙ্গতিগুলি খতিয়ে দেখা হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, "যেখানেই কোনও গরমিল ধরা পড়বে, তা যাচাইয়ের জন্য চিহ্নিত করা হবে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।"

কমিশন বুথ লেভেল অফিসারদের (BLO) নির্দেশ দিয়েছে যে, চলমান এসএসআর (SSR)-এর সময় যেসব ভোটারের তথ্যে অসংগতি চিহ্নিত হয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাঁদের তথ্যের সত্যতা যাচাই করতে হবে এবং প্রয়োজনে যথাযথভাবে পূরণকৃত ও স্বাক্ষরিত 'ফর্ম-৮' (Form-8) সংগ্রহ করতে হবে। AERO এবং ERO নির্ধারিত পদ্ধতি অনুযায়ী এই আবেদনগুলি পরীক্ষা করবেন এবং সেগুলির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

চিঠিতে বলা হয়েছে, "শুধুমাত্র স্বয়ংক্রিয় শনাক্তকরণের ভিত্তিতে কোনও পরিবর্তন করা যাবে না।" কমিশন আরও নির্দেশ দিয়েছে যে, এই প্রক্রিয়াটি যেন ECINet-এর সংশ্লিষ্ট বিএলও (BLO), এইআরও (AERO) এবং ইআরও (ERO) মডিউলের মাধ্যমে সম্পন্ন করা হয়। এছাড়া, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও কঠোরভাবে তা মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, বিহার, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, মণিপুর, পুদুচেরি, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউ, মিজোরাম, ওড়িশা, সিকিম, কর্ণাটক ও মেঘালয়--এর মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ জারি করা হয়েছে।

এদিকে SIR-এ বাদ যাওয়া নাম অন্তর্ভুক্তির যে আবেদন জমা পড়েছে, তার দ্রুত বিচারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, যেসব এলাকায় নির্বাচন আসন্ন, সে সব এলাকা চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। বাড়াতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
Sheikh Hasina : স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
Postal Services : ডাক বিভাগ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে মিলল অনুমোদন...
ডাক বিভাগ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে মিলল অনুমোদন...
Advertisement

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget