এক্সপ্লোর

Punjab News : পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন? এবার প্রশ্নফাঁসের অভিযোগে সরব বিজেপি, কী করবে 'ককরোচ জনতা পার্টি'?

পাঞ্জাবের আপ সরকার দাবি করেছে, প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। অত্যাধুনিক প্রযুক্তিতে পরীক্ষার হল থেকে প্রশ্ন বাইরে পাঠানো হয়েছিল, দাবি আপ সরকারের। 


নয়া দিল্লি :  এবার কি পাঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে আন্দোলনে নামছে CJP? পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস নিয়ে  শীঘ্রই কর্মসূচি ঘোষণা করতে পারে ককরোচ জনতা পার্টি। জানিয়েছেন অভিজিৎ দীপকে । পাঞ্জাবে ফার্মাসি অফিসার নিয়োগে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। যদিও, পাঞ্জাবের আপ সরকার দাবি করেছে, প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। অত্যাধুনিক প্রযুক্তিতে পরীক্ষার হল থেকে প্রশ্ন বাইরে পাঠানো হয়েছিল, দাবি আপ সরকারের। 

পাঞ্জাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপ বাড়ছে। রবিবার বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু রাজ্যের শিক্ষামন্ত্রী হরজোট সিং - এর পদত্যাগ দাবি করেছেন। তাঁর অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। লুধিয়ানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিট্টু বলেন, "প্রশ্নপত্র ফাঁস হয়েছে, বিক্রিও করা হয়েছে। এমনকি সাফাই কর্মীদেরও স্থায়ী করা হয়নি বা উপযুক্ত কর্মসংস্থান দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।" এদিকে, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁর মেয়াদে কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনাই ঘটেনি বলে পাল্টা দাবি করেছেন।

এএনআই সূত্রে খবর, এর আগে শিরোমণি অকালি দল (SAD)-ও একই দাবি তোলে। দলের অভিযোগ, Punjab Teacher Eligibility Test (PTET), দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা এবং ফার্মাসি অফিসার নিয়োগ পরীক্ষা-সহ মোট ছয়টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর ফলে রাজ্যের বিপুল সংখ্যক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি বিরোধীদের। এদিকে, শিরোমণি অকালি দলের প্রবীণ নেতা দলজিৎ সিং চিমা বলেন, সরকার প্রশ্নপত্র ফাঁস রোধে আইন আরও কঠোর করার কথা বলছে ঠিকই, কিন্তু শুধুমাত্র শাস্তির মাত্রা বাড়ালেই সমস্যার সমাধান হবে না।  প্রশ্নপত্র ফাঁস হওয়ার আগেই তা রোধ করার জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং স্পষ্ট Standard Operating Procedure (SOP) কার্যকর করাই হোক সরকারের  অগ্রাধিকার। চিমা আরও দাবি করেন, ২০২৪ সালে প্রণীত আইটির এত দ্রুত সংশোধনের প্রয়োজন পড়া থেকেই বোঝা যায়, আইনটি পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই কার্যকর করা হয়েছিল।

পাশাপাশি তিনি বলেন, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রেখে রাজ্যগুলির হাতে নিজস্ব প্রবেশিকা পরীক্ষা পরিচালনার ক্ষমতা থাকা উচিত। কেন্দ্রের ভূমিকা হওয়া উচিত নিরাপত্তা মানদণ্ড, প্রযুক্তিগত সহায়তা এবং অভিন্ন SOP নিশ্চিত করা। তাঁর মতে, বিভিন্ন রাজ্যের ভাষা, প্রশাসনিক পরিকাঠামো  আলাদা হওয়ায় সম্পূর্ণ কেন্দ্রীয় পরীক্ষাব্যবস্থা সবসময় কার্যকর নাও হতে পারে। 

এ বিষয়ে কী ভাবছে ককরোচ জনতা পার্টি? 'গতকালই একটা প্রতিবাদ-বিক্ষোভ শেষ হয়েছে, আমাদের কিছুটা সময় দিন, শীঘ্রই রণকৌশল ঘোষণা করব, আমার পাঞ্জাবের বিষয়ে পরিকল্পনা করছি', জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget