এক্সপ্লোর

El Nino : ক্যালিফোর্নিয়ায় ৫০ ফুটের দানবীয় ঢেউ, তছনছ উপকূল, ভারতেও কি এল-নিনো ঘটাবে এমন কিছুই?

অতিসম্প্রতি ক্যালিফোর্নিয়া উপকূলে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। বিরাট দানবীয় তরঙ্গ আছড়ে পড়েছে সৈকতে। ভারতে কি ঘটতে পারে এমন কিছুও?

এক মাসেরও কম সময়ের মধ্যে তিনটি ঘূর্ণিঝড়—অর্ণব, মুরাসু এবং আকভান—উপকূলের দিকে এগিয়ে এসেছে বা আঘাত হেনেছে। পরপর দুটি ঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল রীতিমতো বিপর্যস্ত হয়েছে। বিপর্যয় মোকাবিলা দলের দ্রুত কাজ ও সতর্ক পদক্ষেপেই বিরাট ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু এই তিন ঝড় কি আগামীতে আরও বড় কিছুর ইঙ্গিত দিয়েছে ? 

অতিসম্প্রতি ক্যালিফোর্নিয়া উপকূলে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। বিরাট দানবীয় তরঙ্গ আছড়ে পড়েছে সৈকতে। সুদীর অতীতেও সমুদ্রে এমন পাহাড়প্রমাণ ঢেউ দেখেনি সেখানকার বাসিন্দারা। একেবারে গিলে খাওয়ার ভঙ্গিতে তা এগিয়ে এসেছে, তছনছ করে দিয়েছে সবটা।  উপকূলে ৫০ ফুটের দানবীয় ঢেউ কার্যত সমুদ্রের জলস্তরে শতাব্দীর রেকর্ড!ক্যালিফোর্নিয়া উপকূলে তৈরি হয় অস্বাভাবিক পরিস্থিতি। একদিকে সমুদ্রের জলস্তর পৌঁছে যায় রেকর্ড উচ্চতায়। উপকূলে আছড়ে পড়ে ৩০ থেকে ৫০ ফুট পর্যন্ত উঁচু বিশাল ঢেউ। সমুদ্রের জল ঢুকে পড়ে রাস্তায়, প্লাবিত হয় নিচু এলাকা। 

এখন অনেকের মনেই আশঙ্কা, এমন কিছু কি ঘটতে পারে  ভারতেও ? 

বিশেষজ্ঞদের মতে, ক্যালিফোর্নিয়ার এই ঘটনার পিছনে রয়েছে একাধিক প্রাকৃতিক কারণের সম্মিলিত প্রভাব। তার মধ্যে অন্যতম শক্তিশালী এল নিনো। এল নিনো পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের জল যখন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উষ্ণ হয়ে ওঠে, তখন আবহাওয়া ও সমুদ্রস্রোতের স্বাভাবিক ছন্দে পরিবর্তন ঘটে। এক মাসেরও কম সময়ের মধ্যে ভারতের পূর্ব উপকূলে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। অক্টোবরের শেষ থেকে ঘূর্ণিঝড় অর্ণব অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে, এরপর ৩ নভেম্বর ওঙ্গোলের কাছে ঘূর্ণিঝড় মুরাসুর আগমন ঘটে। হালফিলে ঘূর্ণিঝড় আকভান  উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে।   

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে, স্থলভাগে আঘাত হানার আগেই আকভান দুর্বল হয়ে পড়ে এবং এটি ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে একটানা বাতাস ও ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে অতিক্রম করে। ঝড়ের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকাগুলো থেকে লক্ষ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হয়। 

ইন্ডিয়া ডু-ডে র প্রতিবেদন অনুসারে,  ভারতের ক্ষেত্রে ক্যালিফোর্নিয়ার মতো পরিস্থিতি হুবহু তৈরি হবে, এমনটা বলা যায় না। তবে দেশের উপকূলেও সমুদ্রের বড় ঢেউ, জলোচ্ছ্বাস এবং উপকূলীয় এলাকা প্লাবিত হতে পারে। এর একটি উদাহরণ 'কল্লাক্কাডাল'। দক্ষিণ ভারত মহাসাগরের দূরবর্তী এলাকায় তৈরি হওয়া ঝড়ের প্রভাবে দীর্ঘ সময় ধরে চলা শক্তিশালী ঢেউ ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে পৌঁছতে পারে। স্থানীয় এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও এই ঢেউয়ের কারণে উপকূলবর্তী এলাকায় জল ঢুকে পড়তে পারে। কেরল, দক্ষিণ তামিলনাড়ু এবং কর্নাটকের কিছু উপকূলীয় এলাকা এই ধরনের পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাবে পূর্ব উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে। সমুদ্রের জল স্থলভাগের দিকে ঢুকে পড়ে নিচু এলাকার বসতি প্লাবিত করতে পারে। তবে এল নিনো হলেই যে সমুদ্রে বিশাল ঢেউ তৈরি হবে বা ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাবে, এমন কোনও সরল সমীকরণ নেই। ইন্ডিয়ান ওশান ডাইপোল, ম্যাডেন-জুলিয়ান অসিলেশন এবং আঞ্চলিক সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার মতো একাধিক বিষয়ও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Advertisement

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget