এক্সপ্লোর

Priyanka Tibrewal: 'বেশি লোক নিয়ে মনোনয়ন জমা', নির্বাচনী বিধিভঙ্গে প্রিয়ঙ্কার ব্যাখ্যা চাইল কমিশন

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, কমিশনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সংখ্যক কর্মী, সমর্থকের তুলনায় অনেক বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী।

দীপক ঘোষ, কলকাতা: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ পেয়ে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের জবাব চাইল নির্বাচন কমিশন। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, কমিশনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সংখ্যক কর্মী, সমর্থকের তুলনায় অনেক বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী। তার প্রেক্ষিতে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে কমিশন। 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বেশি সংখ্যক লোক সঙ্গে নিয়ে গেছিলেন প্রিয়ঙ্কা। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সংখ্যা মানেননি বিজেপি প্রার্থী, এমনটাই অভিযোগ। কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কাছে ব্যাখ্যা চাইল কমিশন। 

এবিপি আনন্দকে বিজেপি প্রার্থী বলেন, "তৃণমূল আমার বিরুদ্ধে অভিযোগ করেছে বলেই নির্বাচন কমিশন নোটিস পাঠিয়েছে। বলা হয়েছে আমি অনেক লোক নিয়ে গিয়েছিলাম, কোভিড নিয়ম মানিনি। আমার যা বলার আমি বলব। আমার সঙ্গে সিকিউরিটির গাড়ি ছিল। শুভেন্দুদা একই গাড়িতে ছিলেন। বাকি নেতারা আমার সঙ্গে ছিলেন না। রাস্তায় যে গাড়ি চলছে সেই দায়িত্ব তো আমার নয়। কোনও গাড়িতে ফ্ল্যাগ ছিল না। বাইকে অনেকে ঘুরছিলেন তাঁরা কেউ আমার দায়িত্বে ছিলেন না। লোকজনকে কেন জড়ো হতে দিয়েছে পুলিশ? আমার নামে এসব বলে প্রচার বন্ধের চেষ্টা করছে তৃণমূল।"

আরও পড়ুন, ফল কী হতে চলেছে তা মানুষ জানে, চেতলায় প্রচারে নেমে বললেন প্রত্যয়ী ফিরহাদ

এদিকে, এদিন ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের প্রচারের সময় প্রার্থীর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ও জয় বাংলা স্লোগান দেওয়া হয়। যা নিয়ে উত্তেজনাও ছড়ায়। বৃষ্টিভেজা সকালে এদিন ভবানীপুরের যদুবাবুর বাজার থেকে প্রচার শুরু করেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। 

দেবেন্দ্র ঘোষ রোডে প্রচার চলাকালীন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের সামনে কয়েকজন তৃণমূল সমর্থক তাঁকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ও জয় বাংলা স্লোগান দেন। পাশাপাশি, ঢাক-ঢোল, অটো নিয়ে প্রচারের অনুমতি নেই বলে বিজেপি প্রার্থীকে বাধা দেয় পুলিশ। বিজেপি প্রার্থীর কটাক্ষ, বাচ্চা মেয়ে হলে তাঁকে এত ভয় কেন? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Nitin Gadkari : ''উড়ন্ত বাস...
''উড়ন্ত বাস..."! ই-২০ এর পর নিতিন গড়করির পরবর্তী পরিকল্পনা কী ? জানালেন নিজেই
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Suvendu Adhikari: আগের সরকার একচোখ বন্ধ করে রাখত, তারকেশ্বরকে অবহেলিত করা হয়েছে: মুখ্যমন্ত্রী
BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget