এক্সপ্লোর

কুখ্যাত হ্যাকারদের নিশানায় X ! পেছনে কোন দেশের হাত? বিরাট দাবি ইলন মাস্কের

এক বার নয়, বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কার্যকারিতা বিঘ্নিত হয়েছে বারবার। ইতিমধ্যেই এক্সের উপর সাইবার হানা নিয়ে সামনে এসেছে হাড়হিম তথ্য।

Elon Musk on X Cyber Attack: সোমবার বারবার কাজ করা বন্ধ করে দিচ্ছিল ট্যুইটার। ইলন মাস্কের আমলে যা নাম বদলে হয়েছে X। এক বার নয়, বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কার্যকারিতা বিঘ্নিত হয়েছে বারবার। ইতিমধ্যেই এক্সের উপর সাইবার হানা নিয়ে সামনে এসেছে হাড়হিম তথ্য। জানা গিয়েছে, হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম এক্স-এর উপর সাইবার হামলার দায় স্বীকার করেছে। কারা এই ডার্ক স্টর্ম টিম?অনেকেরই মনে থাকবে, গত বছরের ফেব্রুয়ারিতে, এই গ্রুপটিই অন্যান্য হ্যাকার গ্রুপের সঙ্গে মিলে আমেরিকার সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের সার্ভার হ্যাক করে ।  সোমবার (১০ মার্চ) ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) এর সার্ভার বেশ কয়েকবার ডাউন হয়ে যায়। এরপর তড়িঘড়ি বিবৃতি দেন ইলন মাস্ক। তিনি জানান, ভয়ঙ্কর সাইবার হামলার মুখে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। কুখ্যাত প্যালেস্তাইন  হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম টেলিগ্রামে সাইবার হামলার  দায় স্বীকার করেছে। পরে অবশ্য তিনি নিশানা করেন ইউক্রেনকেও। আমেরিকার Department of Government Efficiency র  প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, এক্সের সার্ভার ডাউন করার নেপথ্যে রয়েছে সাইবার হানাদারদের হাত। মাস্কের দাবি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (Twitter) -এর কাজ স্তব্ধ হয়ে যাওয়ার পিছনে থাকতে পারে  ইউক্রেনের হাত। এক্সের উপর সাইবার আক্রমণ হয়েছে ইউক্রেন থেকে। 

সোমবার সারা বিশ্বে X-এর সার্ভার ডাউন হয়ে যায়। এক্স-এর সার্ভার সোমবার (১০ মার্চ ২০২৫) বারবার ডাউন হয়ে যায়। মাঝে মাঝে সার্ভার ঠিক হয়, আবার তা পরে ক্র্যাশ হয়ে যায়। ফক্স নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে ইলন মাস্ক বলেন, 'আমরা ঠিক জানি না কী হয়েছিল, কিন্তু এক্স সিস্টেমকে ডাউন করার জন্য ইউক্রেনের আইপি অ্যাড্রেস ব্যবহার করে সাইবার আক্রমণ করা হয়েছিল।' তবে মাস্ক জানান, এক্স এখন একদম ঠিকঠাক কাজ করছে।  কোনও সমস্যাই নেই। 

মাস্কের আশঙ্কা

এর আগেও এক্স পোস্টে ইলন মাস্ক সাইবার আক্রমণের আশঙ্কা করেছিলেন। বলেছিলেন, কোনও বিপজ্জনক গ্রুপ বা কোনও দেশের হাত থাকতে পারে এক্সের সার্ভার বসিয়ে দেওয়ার পিছনে।  তিনি লেখেন, 'এক্স-এ সাইবার আক্রমণ হয়েছে। প্রতিদিন এক্স-এ সাইবার আক্রমণ করা হচ্ছে, কিন্তু এবার ব্যাপকভাবে এক্স-কে টার্গেট করা হয়েছে। এটি কোনও বিপজ্জনক গ্রুপের কাজ নাকি কোনও দেশও এর সঙ্গে জড়িত, তা তদন্ত করা হচ্ছে।'

জেলেনেস্কিকে আক্রমণে মাস্ক

রাশিয়ার সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে বারবার ইলন মাস্ক ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনেস্কির সমালোচনা করেছেন। মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরাচারী শাসক বলে নিশানা করেন।  তিনি এমন মন্তব্যও করেন, আসলে ইউক্রেনের মানুষ জেলেনস্কিকে ঘৃণা করে। তিনি জেলেনস্কির উপর প্রমাণ ছাড়াই ইউক্রেনীয় সৈন্যদের লাশ থেকে টাকা উপার্জনের মতো  একটি বড় দুর্নীতির অভিযোগ আনেন। মাস্ক জেলেনেস্কির ছবি সম্বলিত ২০২২ সালের ভোগ ম্যাগাজিনের কভার ফটো শেয়ার করেও কটাক্ষ করেছিলেন।                  

 

সেরা শিরোনাম

Shiva Sharma Case: 'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
News Live: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget