এক্সপ্লোর

Cyber Attack 2026: হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা

ইউরোপের ৭ দেশে সুপারমার্কেটে সাইবার হামলা! হ্যাক ফ্রিজ-ফ্রিজার, ৫০ ডিগ্রি ছুঁল তাপমাত্রা, নষ্ট বিপুল খাবার

নয়া দিল্লি: এবার হ্যাকারদের নিশানায় ইউরোপের সুপারমার্কেট! কোনও ব্যাঙ্কের সার্ভার নয়, কোনও সরকারি ওয়েবসাইটও নয়। সরাসরি সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ উঠেছে। আর তাতেই কার্যত বিপর্যস্ত একাধিক দেশের খাদ্য সংরক্ষণ ব্যবস্থা। একের পর এক দোকানে হিমঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নষ্ট হচ্ছে মাংস, মাছ, দুগ্ধজাত পণ্য-সহ বিভিন্ন পচনশীল খাবার। এখনও পর্যন্ত ইউরোপের অন্তত সাতটি দেশে এই ধরনের সাইবার হামলা বা সন্দেহজনক প্রযুক্তিগত নাশকতার ঘটনা সামনে এসেছে।

আয়ারল্যান্ড, সুইডেন, বেলজিয়াম, লুক্সেমবার্গ, এস্তোনিয়া, ফিনল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিভিন্ন সুপারমার্কেটে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছে। কোথাও ফ্রিজের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াসে। কোথাও আবার রাতারাতি বিকল হয়ে গিয়েছে ঠান্ডা রাখার ব্যবস্থা। ফলে বিপুল পরিমাণ খাবার দোকান থেকে সরিয়ে ফেলতে হয়েছে। 

কোন কোন দেশে কী পরিস্থিতি?

সুইডেনের ICA এবং Coop সুপারমার্কেটের একাধিক শাখায় এই সমস্যা দেখা দিয়েছে। Coop জানিয়েছে, তাদের অন্তত ছ'টি দোকানে ফ্রিজ ও ফ্রিজারের সমস্যা হয়েছে। অন্যদিকে ICA-র তরফে জানানো হয়েছে, কয়েকটি দোকান এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুইডেনের একটি দোকানের ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল বলে জানা গিয়েছে। নষ্ট হয়ে যাওয়া খাবার সরিয়ে ফেলতে বাধ্য হয়েছেন কর্মীরা।

বেলজিয়াম ও লুক্সেমবার্গেও একই ধরনের ঘটনা সামনে এসেছে। Ahold Delhaize-র অধীনস্থ একাধিক সুপারমার্কেটে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে যায়। বেলজিয়ামের Carrefour জানিয়েছে, তাদের ৭০০-র বেশি দোকানের মধ্যে ১৫টি এই ঘটনার জেরে প্রভাবিত হয়েছে। Colruyt Group-এর অধীনস্থ পাঁচটি Spar দোকানেও ফ্রিজের ব্যবস্থা আক্রান্ত হয়েছে বলে খবর।

আয়ারল্যান্ডে SuperValu-র ২২৩টি দোকানের মধ্যে ১৩টিতে নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেশন সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই দোকানগুলি থেকে ঠান্ডা ও হিমায়িত খাবার বিক্রি বন্ধ রাখা হয়েছে। এস্তোনিয়াতেও একটি সুপারমার্কেটের ফ্রিজ নিয়ন্ত্রণকারী কম্পিউটারে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। সেখানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে দাবি। ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের কয়েকটি দোকানেও একই ধরনের সমস্যা সামনে এসেছে। 

কীভাবে ফ্রিজের নিয়ন্ত্রণ হাতে নিচ্ছে হ্যাকাররা?

আধুনিক সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারগুলি অনেক ক্ষেত্রেই ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। দূর থেকেই তাপমাত্রা, কম্প্রেসর, ডিফ্রস্ট মোড এবং অন্যান্য প্রযুক্তিগত ব্যবস্থা পরিচালনা করা যায়। আর এই প্রযুক্তিকেই হাতিয়ার করছে হ্যাকাররা বলে আশঙ্কা।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কিছু ক্ষেত্রে রেফ্রিজারেশন ইউনিটের ইভাপোরেটরকে ডিফ্রস্ট মোডে চালিয়ে দেওয়া হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবে ঠান্ডা থাকার বদলে দ্রুত তাপমাত্রা বাড়তে শুরু করে। কোনও কোনও ক্ষেত্রে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ায় খাবার সংরক্ষণ কার্যত অসম্ভব হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেটের সঙ্গে যুক্ত এই ধরনের অপারেশনাল টেকনোলজি বা OT ব্যবস্থায় পর্যাপ্ত সাইবার নিরাপত্তা না থাকলে বড়সড় বিপদ হতে পারে। 

ফ্রান্সের ঘটনার পুনরাবৃত্তি?

এই ঘটনার সঙ্গে গত অক্টোবর মাসে ফ্রান্সের একাধিক সুপারমার্কেটে হওয়া সাইবার হামলার মিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সময় ফ্রান্সের কয়েকশো সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থা হ্যাকারদের নিশানায় এসেছিল। বিভিন্ন দোকানে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছিল। ফলে বিপুল পরিমাণ খাবার নষ্ট হয়। কয়েকটি জায়গায় অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

ফ্রান্সের সাইবার নিরাপত্তা সংস্থা ANSSI এই ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিল। পুরনো রেফ্রিজারেশন কন্ট্রোলার এবং ইন্টারনেটের সঙ্গে সরাসরি যুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

তবে ফ্রান্সের আগের হামলার সঙ্গে ইউরোপের সাম্প্রতিক ঘটনাগুলির সরাসরি যোগসূত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি। কারা এই হামলার পিছনে রয়েছে, তা-ও স্পষ্ট নয়। কোনও হ্যাকার গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। 

খাদ্য নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ

সাইবার হামলার প্রভাব শুধু সুপারমার্কেটের ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এর সরাসরি প্রভাব পড়ছে খাদ্য নিরাপত্তায়। কয়েক ঘণ্টা ধরে ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাংস, মাছ, দুধ, দুগ্ধজাত পণ্য এবং হিমায়িত খাবার নষ্ট হয়ে যেতে পারে। সেগুলি বিক্রি করা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনই সংরক্ষণ করাও সম্ভব নয়।

ইউরোপের বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা সংস্থা ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে। পুরনো সফটওয়্যার আপডেট করা, দুর্বল পাসওয়ার্ড বদলানো এবং রিমোট অ্যাক্সেস ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভরশীলতা যত বাড়ছে, ততই নতুন ধরনের সাইবার ঝুঁকির মুখে পড়ছে দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি। এবার সুপারমার্কেটের ফ্রিজ-ফ্রিজারকে নিশানা করার ঘটনায় সেই আশঙ্কাই আরও একবার সামনে এল।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

INDIA Bloc Rally: রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Bengali Trekkers Missing: ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
Weather Alert: কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
Advertisement

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget