এক্সপ্লোর

বিবাহ-বহির্ভূত সম্পর্ক? হাওড়ায় প্রেমিকার হাতে 'খুন' প্রেমিক

বছর দুয়েক আগে একটি গানের অনুষ্ঠানে আলাপ হয় দুজনের, এরপর ফেসবুকে বন্ধুত্ব....

হাওড়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকার হাতে খুন প্রেমিক।  হাওড়ার ফজিরবাজার জেলেপাড়ার ঘটনায় উঠেছে এমনই অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আশিস কুমার সিংহ। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জিঞ্জিরা বাজার এলাকায়। বছর ৪৫-এর আশিসের ট্রান্সপোর্টের ব্যবসা। বাড়িতে স্ত্রী, সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে তাঁর সঙ্গে আলাপ হয় হাওড়ার বাসিন্দা কবিতা দুবের। জিঞ্জিরা বাজারে একটি গানের অনুষ্ঠান করতে গিয়ে তাঁর সঙ্গে আশিসের আলাপ। এরপর ফেসবুকে বন্ধুত্ব। কবিতার বাড়িতে স্বামী ও তিন ছেলে রয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে কবিতার হাওড়ার ফ্ল্যাটে হাজির হন আশিস। প্রতিবেশী সূত্রে খবর, ঘর থেকে বচসার আওয়াজ শোনা যাচ্ছিল।

অভিযোগ, এরপরই আশিসের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কবিতা। ধস্তাধস্তিতে কবিতারও আঘাত লাগে। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। প্রতিবেশীদের দাবি, সেই সময় ঘরে উপস্থিত ছিলেন কবিতার ছোট ছেলে।

খবর দেওয়া হয় পুলিশে। আশঙ্কাজনক অবস্থায় যুগলকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে, প্রেমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,  টাকা পয়সা নিয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে বিবাদ চলছিল। তার ওপর সম্ভবত, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন কবিতা।

তা নিয়ে দুজনের মধ্যে অশান্তি চরমে ওঠে। ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের ছেলে। অভিযুক্ত প্রেমিকা ও তাঁর ছোট ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget