এক্সপ্লোর

বাজেটে কৃষক, মধ্যবিত্তদের কথা ভাবা হয়েছে, বাড়বে চাহিদা, চাঙ্গা হবে অর্থনীতি, মত বণিকসভার

নয়াদিল্লি: অন্তর্বর্তী বাজেটকে কৃষক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণির পক্ষে লাভজনক বলে উল্লেখ করল বণিকসভা। কৃষক, শ্রমিক ও মধ্যবিত্তদের আয় বাড়ার ফলে চাহিদা বাড়বে এবং অর্থনীতি চাঙ্গা হবে বলেও মতপ্রকাশ করেছেন গৌতম আদানি, মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা, আইটিসি-র ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরী, ওয়ালমার্ট ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও সিইও কৃষ আয়ার। তাঁরা মনে করছেন, অর্থনীতি দেউলিয়া হয়ে যাওয়ার ঝুঁকি না নিয়েই কৃষক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণির কথা ভাবা হয়েছে বাজেটে। আদানি ট্যুইট করে জানিয়েছেন, ‘ভারতের আর্থিক বৃদ্ধির প্রাণভোমরা হলেন মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী ও কৃষকরা। এবারের বাজেটে তাঁদের উচ্চাশা পূরণ করে লক্ষ লক্ষ মানুষকে আশাবাদী করে তোলা হয়েছে।’ মাহিন্দ্রা ট্যুইট করে জানিয়েছেন, ‘আমি ভাবছিলাম নির্বাচনের কথা ভেবে ভয় পেয়ে গিয়ে জনমুখী, অপব্যয়ী বাজেট করা হবে। কিন্তু অর্থনীতি দেউলিয়া হয়ে যাওয়ার ঝুঁকি না নিয়েই পরিমিতভাবে মধ্যবিত্ত ও কৃষকদের স্বস্তি দেওয়া হয়েছে। এর জন্য আমি কৃতজ্ঞ। এই বাজেট নিয়ন্ত্রিত ও অর্থনীতিকে চাঙ্গা করার প্রক্রিয়া।’ বণিকসভা সিআইআই-এর ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সমাজের বৃহত্তম উপভোক্তা শ্রেণির কথা ভেবে বাজেট করে আয় স্থিতিশীল করা এবং অসুরক্ষিত ব্যক্তিদের উপর থেকে ঝুঁকি কমানোর পদক্ষেপ নিয়েছে সরকার।’ আইটিসি-র ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, ‘অন্তর্বর্তী বাজেটের ফলে ভারতীয় অর্থনীতির উন্নতি হবে। এই বাজেটের ফলে ভোগ্যপণ্যের চাহিদা বাড়বে, কৃষি ও গ্রামীণ অঞ্চলের বিভিন্ন গোষ্ঠীর, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এবং মধ্যবিত্তদের উপকার হবে।’ ডাবর ইন্ডিয়ার সিইও সুনীল দুগ্গলও বাজেটের প্রশংসা করেছেন।

সেরা শিরোনাম

Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
Bankura News: সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
Kolkata Medical: কলকাতা মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের ওপর হামলা কাণ্ডে প্রতিবাদ মিছিলের ডাক চিকিৎসকদের, যোগ দেবেন সমন পাওয়া ৩ ইন্টার্নও
কলকাতা মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের ওপর হামলা কাণ্ডে প্রতিবাদ মিছিলের ডাক চিকিৎসকদের, যোগ দেবেন সমন পাওয়া ৩ ইন্টার্নও

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget