এক্সপ্লোর

সিঙ্ঘু সীমান্তে আত্মহত্যা আন্দোলনরত কৃষকের, তদন্তে পুলিশ

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধে নাগাদ আত্মহত্যা করেন তিনি। তৎক্ষণাত, তাঁকে ভর্তি করা হয় সোনপথ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ।

নয়াদিল্লি: এবার আত্মহত্যার পথ বেছে নিলেন সিঙ্ঘু সীমান্তে আন্দোলনকারী এক কৃষক। কেন্দ্রের সঙ্গে কৃষকদের সংঘাতের আবহে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, আত্মঘাতী ওই কৃষকদের নাম অমরিন্দর সিংহ। পুলিশ সূত্রে খবর, বিষ খেয়ে আত্মহত্যা করেন ৫০ বছর বয়সী ওই কৃষক। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধে নাগাদ আত্মহত্যা করেন তিনি। তৎক্ষণাত, তাঁকে ভর্তি করা হয় সোনপথ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ। ঘটনার নেপথ্যে কী আছে তা খতিয়ে দেখছে পুলিশ। আদৌ এর সঙ্গে আন্দোলনের যোগ আছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। আন্দোলনরত কৃষক আত্মহত্যার ঘটনা নতুন নয়। গাজিপুর সীমান্তে চলতি মাসেই আত্মহত্যা করেন আরেক কৃষক। তাঁর নাম কাশ্মীর সিংহ। উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা ওই ব্যক্তির বয়স ৭৫ বছর। পঞ্জাবের জালালাবাদের এক আইনজীবী টিকরি সীমান্তে আত্মহত্যা করেন। একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। যেখানে লেখা ছিল কৃষক আন্দোলনের সমর্থনে জীবন ত্যাগ করলাম। গত বছর ডিসেম্বরে গুর্লাব সিং নামে ২২ বছর বয়সি এক কৃষক আত্মহত্যা করেন। উল্লেখ্য, গত বছর ২৬ নভেম্বর থেকে কেন্দ্রের ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলনে বসেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে ইতিমধ্যে আট দফায় বৈঠক হয়েছে। কিন্তু তাতেও কোনও সমাধান পাওয়া যায়নি। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর নিয়ে দিল্লিতে প্যারেড করবেন বলে হুঁশিয়ারির দিয়েছেন কৃষকরা। রাজভবনের সামনে হবে পিকেটিং। আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর নিয়ে দিল্লিতে প্যারেড করবেন বিক্ষোভকারীরা। নতুন বছরে পদার্পণ করলেও এখনও মিলল না কৃষকদের সমস্যার সমাধান সূত্র। কৃষকরা আগেই জানিয়েছেন, ৬ জানুয়ারি থেকে আগামী ১৫ দিনের জন্য নতুন দাবি নিয়ে আন্দোলনে হবে। সেই অনুযায়ী শুরু হয়েছে মহড়াও। রাস্তা আটকে দিল্লির ৬ সীমান্তে হচ্ছে এই মহড়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget