এক্সপ্লোর

Delhi Fire : ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে, ঝলসে মৃত ৯ জন

Fire Incident : দিল্লির বিবেক বিহারের একটি বহুতলে আগুন। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের। 

দিল্লি : সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। বিবেক বিহারের একটি বহুতলে লাগে আগুন। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরের দিকে এই বহুতলে আগুন লাগে। স্থানীয়দের তৎপরতায় আবাসনের বেশির ভাগ মানুষকে সুরক্ষিত অবস্থায় বাইরে বার করা গেলেও, কিছু মানুষ আটকে যান। জানা গিয়েছে, আটকে পড়া মানুষের মধ্যে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের। 

রবিবার ভোরে হঠাৎই ভয়াবহ আগুন লাগে বিবেক বিহারের একটি বহুতলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের দিকে আগুন লাগার ফলে বহুতলের বাসিন্দারা ঘুমে আচ্ছন্ন ছিলেন। আর সেই সময় এই ঘটনা ঘটায় বহু মানুষ আটকে পড়েন। আবাসনের কিছু মানুষকে উদ্ধার করা গেলেও, আটকে থাকা কিছু মানুষ আগুনে ঝলসে মারা যান। কারণ, আগুনের তীব্রতা ও বীভৎসতা এতটা ছিল যে উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যারা আহত ছিলেন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, ৪ তলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন। বহুতলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ৩ থেকে ৪টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুতলের তিন তলায় প্রথমে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন আগে পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করে দেয়। আবাসনের বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা করে দমকলকর্মী ও স্থানীয়রা। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলবাহিনীকে। এরপর দমকলের আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। মোট ১২টি ইঞ্জিন মিলে দু’ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয় কিছু মানুষ জানিয়েছেন, প্রথমে তাঁরা জোরালো কিছু বিস্ফোরণের আওয়াজ পান। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এসি বিস্ফোরণ হওয়ায় এই আগুন লাগার ঘটনা ঘটে। কিছু মানুষকে উদ্ধার করা গেলেও কেউ ভিতরে আটকে রয়েছেন কি না তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget