এক্সপ্লোর

Santoshpur Fire : সন্তোষপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিখোঁজ কয়েকজন বাচ্চা! কীভাবে আগুন লাগল? ভয়ঙ্কর অভিযোগ স্থানীয়দের

Kolkata Fire News : নিয়ন্ত্রণে আগুন। তবে দমকল কর্মীদের উপর ভয়াবহ অভিযোগ আনছেন স্থানীয় বাসিন্দারা।

কলকাতা: সন্তোষপুর রেল স্টেশনের পাশে অবস্থিত বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনার জেরে ব্যাহত হয় বজবজ-শিয়ালদা শাখায় রেল চলাচল। রেললাইনের ধারে অবস্থিত ১৬ বিঘা বস্তিতে লাগে এই আগুন। প্রায় ৩০০ থেকে ৩৫০ টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের ১০টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে দমকলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন এলাকার মানুষরা। তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথমে তাঁরা ২ তো বাড়ি পুড়তে দেখেন। কিন্তু দমকল দেরিতে আসায় একের পর এক বাড়ি পুড়তে শুরু করে এবং আগুন ছড়িয়ে পড়ে। তাঁরা আরও জানান, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট আছে এখানে, কিন্তু তার আগে এই ঘটনায় মর্মাহত সকলে। কারণ, তাঁদের সমস্ত নথি পুড়ে ছাই হয়ে গেছে এই অগ্নিকাণ্ডের জেরে। 

স্থানীয় বাসিন্দাদের কী অভিযোগ?

স্থানীয় এক বাসিন্দা জানান, ''দমকল কমকরে ২ ঘণ্টা পর এসেছে। দমকল আমাদের এখানে রয়েছে রবীন্দ্র নগরে। যেটা খুব বেশি হলে ২ কিলোমিটার হবে। মাত্র ৪ তে দমকল দিয়েছে। তাও প্রথমে যে দমকল এসেছিল তাতে জল ছিল না। এর আগেও বহুবার আগুন লেগেছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সামনে ভোট, এরা কেউ ভোট দিতে যেতে পারবে না। কারণ সমস্ত নথি পুড়ে ছাই হয়ে গেছে।''

দমকল কর্মী কী জানাচ্ছেন?

দমকল দেরিতে এসেছে এবং জল না থাকার অভিযোগ নিয়ে এক আধিকারিক জানান, ''জল কেন থাকবে না। জল ছাড়া কি কোনও গাড়ি আসে? সেটা উনারা বুঝতে পারছেন না, কতটা জল আছে। ডবল লাইন খুলে দিলে ৫-৭ মিনিটে জল শেষ হবে, এটাই স্বাভাবিক।'' দেরিতে আসা নিয়ে তিনি জানান, ''আগুন লাগলে ১ মিনিটকেও ৫ মিনিট মনে হবে। আমরা এই মুহূর্তে ১০টা গাড়ি ডেকে নিয়েছি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।'' 

শিয়ালদা ডিভিশনের DRM কী জানিয়েছেন?

শিয়ালদা ডিভিশনের DRM রাজীব সাক্সেনা জানান, ''সন্তোষপুর স্টেশন থেকে ২০০ মিটারের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলিন্ডার ব্লাস্টের খবরও পেয়েছি আমরা। রেলের কিছু তার পুড়ে যাওয়ায় শিয়ালদা থেকে বজবজ শাখার ট্রেন চলাচল বন্ধ আছে। মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget