এক্সপ্লোর

Bhangar Factory Fire: বেআইনি চামড়া কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ভাঙড়ে, আহত ১১

সকাল সাড়ে ৯টা নাগাদ কারখানায় কাজ চলাকালীন বিকট শব্দে বিস্ফোরণ হয়। বেআইনি চামড়া কারখানা সিল করে দিয়েছে ভাঙড় থানার পুলিশ।

ভাঙড়: ভাঙড়ের মালঞ্চ এলাকায় বেআইনি চামড়া কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বয়লার ফেটে গুরুতর জখম ১১ জন শ্রমিক। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কলকাতায় রেফার করা হয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ কারখানায় কাজ চলাকালীন বিকট শব্দে বিস্ফোরণ হয়। বেআইনি চামড়া কারখানা সিল করে দিয়েছে ভাঙড় থানার পুলিশ।

সাত সকালে আচমকাই বিস্ফোরণে উড়ে গেল কারখানার ছাদ। বিস্ফোরণের পর তছনছ গোটা কারখানা চত্বর। পাঁচিল ভেঙে পাশের খেতের মধ্যে গিয়ে পড়ল বয়লার। এই ছবি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মালঞ্চ এলাকার। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ। এখানকার একটি বেআইনি চামড়া কারখানায় বয়লারে বিস্ফোরণ হয়।

গোটা ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসি। ততক্ষণে কারখানার গেটে তালা পড়ে গিয়েছে। কয়েকজন ছিটকে পড়েছিল। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হন ১১ জন শ্রমিক। ঘটনায় আহত এক শ্রমিক বলেন, মারাত্মক যন্ত্রণা করছে। কাজ করছিলাম। আচমকাই বয়লার ফেটে যায়।

আহত শ্রমিকদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়। আহত শ্রমিকের আত্মীয় বলেন, বিস্ফোরণের পর ওই বেআইনি চামড়ার কারখানার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, ২-৩ বছর ধরে বেআইনি চামড়া কারখানাটি চলছে। পুলিশ প্রশাসনকে বারবার বলেও কোনও কাজ হয়নি।

স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, এখানে ২৪ ঘণ্টা কাজ হয়। প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। বারবার পুলিশকে জানানো হয়েছে। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিস্ফোরণের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসে ভাঙড় থানার পুলিশ। কারখানাটি সিল করে দেওয়া হয়।

সেরা শিরোনাম

Teachers Recruitment: শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
Swatantra Bhardwaj Arrested: ‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
iPhone 18 Pro Max: আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget