এক্সপ্লোর

এবার জনসাধারণের জন্য 'স্পুটনিক ভি' ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র রাশিয়ার

চলতি মাসেই ভারতে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে...

মস্কো: এবার সাধারণের প্রয়োগের জন্য স্পুটনিক ভি ভ্যাকসিনের ছাড়পত্র দিল রাশিয়া। গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমিওলজি ও মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের যৌথ উদ্যোগে তৈরি এই কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ব্যাচ জনসাধারণের প্রয়োগের জন্য খুলে দেওয়া হল। এমনটাই জানিয়েছে সেদেশের স্বাস্থ্যমন্ত্রক।

এক বিবৃতির মাধ্যমে মন্ত্রক জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে নির্মিত 'গ্যাম-কোভিড-ভ্যাক' স্পুটনিক ভি সবধরনের পরীক্ষা-নিরীক্ষা সাফল্যের সঙ্গে উতরেছে। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন আশাপ্রকাশ করেন, আগামী কয়েকমাসের মধ্যেই বেশিরভাগ শহরবাসীর করোনা-টিকাগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। রুশ স্বাস্থ্যমন্ত্রকের আশা, শীঘ্রই, দেশের বিভিন্ন প্রান্তে এই ভ্যাকসিনের প্রথম ব্যাচ পৌঁছে যাবে।

গত ১১ অগাস্ট, বিশ্বের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন নথিভুক্ত করে রাশিয়া। চলতি মাসেই ভারতে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে। জানা গিয়েছে, চলতি মাস থেকেই ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ফিলিপিন্স এবং ব্রাজিলে ‘স্পুটনিক ভি’-এর ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে। এই বছর অক্টোবর কিংবা নভেম্বরেই জানা যাবে ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল।

এরমধ্যেই, বিশ্বখ্যাত চিকিৎসা-সংক্রান্ত পত্রিকা 'ল্যানসেট'-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্পুটনিক ভি-আপাতভাবেই নিরাপদই মনে হচ্ছে। এতে কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এখনও পর্যন্ত মেলা ফলাফলে দেখা গিয়েছে, এই ভ্যাকসিন প্রয়োগে শরীরে দীর্ঘমেয়াদী অ্যান্টিবডি তৈরি হচ্ছে।

সেরা শিরোনাম

Humayun Kabir: আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
Janatar Darbar: মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী, " আমার মেয়েকে মেরে সমুদ্রে ফেলে এসেছে..”, অশোক কীর্তনিয়ার কাছে হিঙ্গলগঞ্জের পরিবার
West Bengal News Today Live Updates: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা

ভিডিও

FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget