এক্সপ্লোর

ফের নৃশংসতার নজির কেরলে, চিতাবাঘ মেরে মাংস খাওয়ার অভিযোগে গ্রেফতার ৫

ইদুক্কি জেলার মানকুলামে ঘটনাটি ঘটেছে। গোটা এলাকা বনাঞ্চল দিয়ে ঘেরা। পুলিশ সূত্রে খবর, বিনোদের নামে এক ব্যক্তির বাড়িতে চিতাবাঘের মাংস রান্না করে খাওয়া হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিতে যায় পুলিশ।

তিরুবনন্তপুরম:  ফের নৃশংস কাণ্ড কেরলে। এবার চিতাবাঘ মেরে তার মাংস খাওয়ার অভিযোগ উঠল ৫ ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে কেরলের বন দফতর। ঘটনা ইদুক্কি জেলার মানকুলামে ঘটনাটি ঘটেছে। গোটা এলাকা বনাঞ্চল দিয়ে ঘেরা। পুলিশ সূত্রে খবর, বিনোদের নামে এক ব্যক্তির বাড়িতে চিতাবাঘের মাংস রান্না করে খাওয়া হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিতে যায় পুলিশ। তল্লাশি চালিয়ে ১০ কেজি রান্না না হওয়া চিতাবাঘের মাংস, তার গায়ের ছাল ও দাঁত বাজেয়াপ্ত করা হয়। শুক্রবার ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে ১৯৭২ সালে তৈরি হওয়া বন্যপ্রাণ নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ৬ বছর বয়সি চিতাবাঘকে অভিযুক্তরা প্রথমে মারা হয়। তারপর তাদের রান্না করা হয়। ধৃতদের প্রত্যেকের বাড়ি মানকুলাম এলাকায়। অভিযুক্তদের ৫ জনের নাম ভিপি কুরিয়াকোসে, সালি কুঞ্জাপ্পান, সিএস বিনু, ভিনসেট, বিনোদ পিকে। পুলিশ জানিয়েছে, রান্না করা মাংস পুরোটা খেতে পারেনি তাঁরা। তাই নদীতে মাংস ফেলে দেয়। বন দফতর জানিয়েছ, কয়েকদিন আগে বিনোদ ও কুরিয়োকোসে কেরলের মানকুলারের কাছে অবস্থিত মুনিপারা জঙ্গল থেকে ১০০ মিটার দূরে একটি ব্যক্তিগত জমিতে ফাঁদ পেতে ছিল। পুলিশ সূত্রে খবর, ওই চিতাবাঘটি বিনোদের একটি ছাগলকে মেরেছিল। সেই রাগে ফাঁদে ফেলে তাকে হত্যা করে খেয়েছে বলে জানায় বিনোদ ও বাকি অভিযুক্তরা। উল্লেখ্য, নৃশংসতা নজির এর আগেও দেখা গিয়েছে ঈশ্বরের আপন দেশ কেরলে। গত বছর সেপ্টেম্বর মাসে ইদুক্কি জেলার মুন্নারে চিতাবাঘকে খুন করার ঘটনা সামনে এসেছিল। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি পুলিশকে জানায় ওই চিতাবাঘ তার গরুকে মেরেছিল। সেই প্রতিশোধ নিতেই এই কাজ করেছে সে।  কয়েকমাস আগে গর্ভবতী একটি হাতিকে বাজি ভরতি আনারস খাইয়ে নির্মমভাবে হত্যা করা হয় কেরলে। এই ঘটনা সামনে আসতেই  দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

সেরা শিরোনাম

Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget