এক্সপ্লোর

Iran-US Conflict : 'ইরান-আমেরিকা উভয় দেশই ক্লান্ত, কিন্তু নিজেদের...', প্রাক্তন কূটনীতিকের কথায়...

West Asia Conflict : নতুন করে আমেরিকাকে প্রস্তাব পাঠিয়েছে ইরান।

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় অশান্তি অব্যাহত। যুদ্ধ শেষ করা ও হরমুজ প্রণালী স্বাভাবিক করার লক্ষে নতুন করে আমেরিকাকে প্রস্তাব পাঠিয়েছে ইরান। এদিকে আমেরিকার তরফেও এই দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ দেখা গেছে আগে। এই আবহে 'উভয় দেশই ক্লান্ত, তবে নিজেদের বিজয়ী হিসাবে তুলে ধরতে চাইছে' বলে মনে করছেন প্রাক্তন সিনিয়র কূটনীতিক সুরেন্দ্র কুমার।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচির একাধিক দেশে ভ্রমণ প্রেক্ষাপটে সংবাদ সংস্থা এএনআইকে প্রাক্তন সিনিয়র কূটনীতিক বলেন, "ব্যক্তিগতভাবে আমি মনে করি, উভয় পক্ষই ক্লান্ত এবং সত্যিই একটা চুক্তিতে পৌঁছাতে চায়। তবে, উভয় পক্ষই তাদের নিজ নিজ জায়গার মানুষের কাছে এটাও তুলে ধরতে চায় যে, তারা চাপের কাছে নতি স্বীকার করেনি এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করেছে। ইরানের বিদেশমন্ত্রীর ইসলামাবাদ থেকে দোহা এবং এখন মস্কো পর্যন্ত ব্যাপক ভ্রমণ এটাই ইঙ্গিত দেয় যে, ইরানিরা বিষয়টি নিয়ে আন্তরিক। জনসমক্ষে বাগাড়ম্বর সত্ত্বেও, তারা নিজেদের সীমাবদ্ধতা উপলব্ধি করছে। তারা ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে এবং এই অবরোধের ফলে তাদের আয় পুরোপুরি বন্ধ হয়ে যাবে।"

তাঁর সংযোজন, "উত্তেজনা প্রশমিত করবে এবং সুর নরম করবে এমন যে কোনও পদক্ষেপকে স্বাগত জানানো উচিত। আগে প্রেসিডেন্ট ট্রাম্প চরমসীমা দিচ্ছিলেন, একটি নির্দিষ্ট তারিখের মধ্যে আত্মসমর্পণের দাবি করছিলেন অথবা সম্পূর্ণ ধ্বংসের হুমকি দিচ্ছিলেন। সেই সুর এখন বদলে গেছে। একটি ফোন নম্বর বা বৈঠকের প্রস্তাব দেওয়াটা তাঁর পূর্ববর্তী রীতির থেকে উল্লেখযোগ্য পরিবর্তন। যদিও তাঁর পরবর্তী পদক্ষেপ কেউ অনুমান করতে পারে না, বর্তমান সুর লক্ষণীয়ভাবে আরও ইতিবাচক। আমেরিকান প্রতিনিধিদল পৌঁছানোর আগেই ইরানের বিদেশমন্ত্রীর পাকিস্তান ত্যাগ করার ঘটনাতেও এটি স্পষ্ট; তাঁর প্রতিক্রিয়া কঠোর ছিল না, তিনি কেবল উল্লেখ করেছেন যে কোনও পক্ষই প্রস্তুত না থাকলে এই দীর্ঘ যাত্রার কোনও অর্থ নেই।"

আমেরিকার কাছে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনে বার্তা পাঠিয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ জলপথ আমেরিকা নৌবাহিনী যেভাবে অবরুদ্ধ করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলছে তার সমাধান করতে চায় ইরান। তবে,  নতুন চুক্তিতে পারমাণবিক-আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এক মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত দু'টি সূত্রকে উদ্ধৃত করে এই রিপোর্ট করেছে Axios। পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী এবং বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও LPG গ্যাস এরমধ্যে দিয়ে সরবরাহ হয়। কাজেই, হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটানো খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। হোয়াইট হাউস প্রস্তাব ইতিমধ্যেই পেয়েছে বলে খবর। যদিও ট্রাম্প প্রশাসন নতুন চুক্তিতে সায় দেবে কি না তা এখনও স্পষ্ট নয়।

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
CM Suvendu Adhikari: 'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget