এক্সপ্লোর

Everest-এর হিং নিয়ে বড় পদক্ষেপ FSSAI-এর, পরীক্ষায় মিলল নিম্নমানের নমুনা

Everest Hing Ban: নিম্নমানের নমুনা পরীক্ষায় ধরা পড়ার পর Everest Food Products ও Laljee Godhoo-এর compounded hing বিক্রি নিষিদ্ধ করল FSSAI।

নয়া দিল্লি:  জনপ্রিয় মশলা ব্র্যান্ড Everest-এর হিং নিয়ে বড় পদক্ষেপ করল Food Safety and Standards Authority of India বা FSSAI। পরীক্ষায় নিম্নমানের নমুনা ধরা পড়ার পর Everest Food Products Private Limited এবং Laljee Godhoo and Company-র compounded hing বা asafoetida বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। FSSAI জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। 

কী পাওয়া গিয়েছে Everest-এর হিংয়ে?

FSSAI-এর পরীক্ষায় Everest-এর compounded asafoetida বা হিং পাউডারের নমুনাকে ‘misbranded’ এবং ‘sub-standard’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে alcohol-soluble extract পরীক্ষায়। নির্ধারিত খাদ্য সুরক্ষা মান অনুযায়ী compounded hing-এ এই extract-এর পরিমাণ কমপক্ষে ৫ শতাংশ হওয়া প্রয়োজন। কিন্তু Everest-এর একটি নমুনায় এর পরিমাণ পাওয়া যায় মাত্র ০ শতাংশ। এছাড়াও Yellow Hing Powder-এর নমুনায় alcohol-soluble extract ছিল ৩.২৯ শতাংশ এবং Black Hing Powder-এ ছিল ৪.৪ শতাংশ। দু’টিই নির্ধারিত ৫ শতাংশের নিচে। শুধু একটি নমুনা নয়, নজরদারিতেও ধরা পড়েছে সমস্যা

FSSAI জানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা asafoetida-র নমুনাতেও একই ধরনের non-compliance পাওয়া গিয়েছে। অর্থাৎ, নির্ধারিত মানের তুলনায় alcohol-soluble extract কম থাকার বিষয়টি একাধিক নমুনায় ধরা পড়েছে। এর পরেই Everest-এর compounded asafoetida এবং তার সমস্ত variant-এর বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও এক সংস্থার হিংয়েও সমস্যা

শুধু Everest নয়, Laljee Godhoo and Company-র compounded hing নিয়েও ব্যবস্থা নিয়েছে FSSAI এই সংস্থার powder এবং lump—দুই ধরনের compounded hing-এর নমুনাই নির্ধারিত মান পূরণ করেনি। পরীক্ষায় raw hing-এর একাধিক variety-তেও অতিরিক্ত starch পাওয়া গিয়েছে। FSSAI-এর নিয়ম অনুযায়ী hing-এ starch-এর পরিমাণ ওজনের ১ শতাংশের বেশি হওয়া উচিত নয়। কিন্তু পরীক্ষায় এর চেয়ে অনেক বেশি starch থাকার বিষয়টি ধরা পড়েছে।

বাজারে থাকা পণ্য নিয়ে কী নির্দেশ?

FSSAI দুই সংস্থাকেই corrective action plan জমা দিতে বলেছে। অর্থাৎ, কীভাবে এই ত্রুটি সংশোধন করা হবে এবং ভবিষ্যতে নির্ধারিত মানের পণ্যই উৎপাদন ও বিক্রি করা হবে, তার পরিকল্পনা দিতে হবে। এছাড়াও বাজারে থাকা নিম্নমানের পণ্য স্বেচ্ছায় recall করার পরামর্শ দেওয়া হয়েছে।

Everest-এর অন্য মশলাতেও অনিয়ম?

FSSAI-এর নজরদারিতে Everest-এর আরও কিছু মশলা পণ্যে compliance সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে বলে জানানো হয়েছে। Chicken Masala, Garam Masala এবং Egg Curry Powder-এর ক্ষেত্রে লেবেলে ৫ শতাংশের বেশি salt content ঘোষণা না করা এবং spice content উল্লেখ না করার মতো সমস্যা চিহ্নিত হয়েছিল। তবে এই মুহূর্তে নিষেধাজ্ঞাটি compounded hing-এর ক্ষেত্রে। Everest-এর পুরো product range নিষিদ্ধ করা হয়নি।

কেন গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ?

হিং ভারতীয় রান্নাঘরের অত্যন্ত পরিচিত মশলা। তাই বহুল ব্যবহৃত এই পণ্যের মান নিয়ে FSSAI-এর পদক্ষেপ স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, খাদ্যপণ্যের নির্ধারিত মান বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
Supreme Court: ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ
ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
Advertisement

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget