এক্সপ্লোর

ইকুয়েডরের কাছে দ্বীপ কিনে সার্বভৌম হিন্দুরাষ্ট্র ‘কৈলাস’ তৈরি করেছেন! ঘোষণা ধর্ষণ মামলায় অভিযুক্ত পলাতক স্বঘোষিত গডম্যান নিত্যানন্দের

ভিডিওতে তাঁকে হিন্দুধর্মের আধ্যাত্মিক নেতা বলে দেখানোর পাশাপাশি তিনি ৪৭টি দেশে কেন্দ্র চালান বলেও জানানো হয়েছে। গুজরাত থেকে অল্পবয়সী ছেলেমেয়ে, বাচ্চাদের অপহরণে অভিযুক্ত নিত্যানন্দের ধর্ষণ, অস্বাভাবিক যৌনমিলন, প্রতারণা, ফৌজদারি ভীতিপ্রদর্শনের মামলায় বিচার চলছে ২০১৮-র জুলাই থেকে।

নয়াদিল্লি: ধর্ষণ মামলায় অভিযুক্ত পলাতক স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ ইকুয়েডরের কাছে একটি দ্বীপ কিনে সেখানে নিজের একটি নতুন ‘রাষ্ট্র’ তৈরি করেছেন বলে খবর। তার নামও দিয়েছেন। ‘কৈলাস’। পৃথিবীর বুকে এটি সর্বশ্রেষ্ঠ, সার্বভৌম হিন্দুরাষ্ট্র বলে দাবি করা হয়েছে তাঁর ওয়েবসাইটে। নতুন দেশের নিজস্ব পতাকা, প্রতীকও বানিয়েছেন নিত্যানন্দ। বিতর্কিত এই ধর্মগুরু দেশব্যাপী একাধিক আশ্রম চালান। ‘নিত্যানন্দ ধ্যানপীঠম’ নামে একটি ধর্মীয় সংগঠনও খুলেছেন। নিত্যানন্দের ওয়েবসাইটে পোস্ট হওয়া একটি ভিডিও অনুসারে, তিনি ১২ বছর বয়সে ‘আলোকপ্রাপ্ত’ হয়েছেন। ভিডিওতে তাঁকে হিন্দুধর্মের আধ্যাত্মিক নেতা বলে দেখানোর পাশাপাশি তিনি ৪৭টি দেশে কেন্দ্র চালান বলেও জানানো হয়েছে। গুজরাত থেকে অল্পবয়সী ছেলেমেয়ে, বাচ্চাদের অপহরণে অভিযুক্ত নিত্যানন্দের ধর্ষণ, অস্বাভাবিক যৌনমিলন, প্রতারণা, ফৌজদারি ভীতিপ্রদর্শনের মামলায় বিচার চলছিল ২০১৮-র জুলাই থেকে। সম্প্রতি জানা যায়, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। ওয়েবসাইটে দাবি করা হয়েছে, কৈলাস হল দুনিয়াব্যাপী যে হিন্দুরা নিজ নিজ রাষ্ট্রে রীতিনিয়ম মেনে হিন্দু ধর্ম পালন করার অধিকার খুইয়ে উত্খাত হয়েছেন, তাদেরই জন্য সীমানাহীন রাষ্ট্র হল কৈলাস। নতুন রাষ্ট্রে সবার জন্য নিখরচায় স্বাস্থ্য পরিষেবা, পড়াশোনা, খাবার মিলবে বলে প্রতিশ্রুতি রয়েছে। মন্দির-কেন্দ্রিক জীবনশৈলি ফিরিয়ে আনার লক্ষ্যের কথাও বলা হয়েছে। ওয়েবসাইট অনুসারে, কৈলাসের জনসংখ্যার ১০ কোটি আদি শৈববাদী, ২০ লক্ষ ধর্ম পালন করা হিন্দু। সেখানে চলে তিনটি ভাষা ইংরেজি, সংস্কৃত, তামিল। কৈলাস ‘সারা বিশ্বের জাতপাত, লিঙ্গ, গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সব নির্যাতিত হিন্দুর নিরাপদ ঠাঁই বলে উল্লেখ করা হয়েছে ওয়েবসাইটে, যেখানে ‘তাঁরা শান্তিতে বসবাস করে হিংসামুক্ত পরিবেশে নিজেদের আধ্যাত্মিক চেতনা, শিল্প, সংস্কৃতি পালন ও মতপ্রকাশ করতে পারবেন’। এই স্বাধীন রাষ্ট্রে অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, অর্থ, বাণিজ্য, আবাসন, মানবিক পরিষেবা, শিক্ষা ও আরও নানা দপ্তর রয়েছে বলেও দাবি করা হয়েছে।

সেরা শিরোনাম

Mamata Banerjee Congress Return Possibility: ১৫ বছরে বারবার দল ভাঙিয়ে তিলে তিলে শেষ করেছেন কংগ্রেসকে, সেই কংগ্রেসের 'দুয়ারে' দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?
১৫ বছরে বারবার দল ভাঙিয়ে তিলে তিলে শেষ করেছেন কংগ্রেসকে, সেই কংগ্রেসের 'দুয়ারে' দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?
Uttar Pradesh : গুগল ম্যাপেই বিপদ ! পরীক্ষা কেন্দ্রের পরিবর্তে পরীক্ষার্থীরা পৌঁছল জঙ্গলে, তারপর সব শেষ...
গুগল ম্যাপেই বিপদ ! পরীক্ষা কেন্দ্রের পরিবর্তে পরীক্ষার্থীরা পৌঁছল জঙ্গলে, তারপর সব শেষ...
Mamata Banerjee: কংগ্রেসের হাত ধরেই জাতীয় রাজনীতিতে উত্থান, সেই কংগ্রেসকেই মুছে ফেলতে কসুর করেননি মমতা, আবার কি কংগ্রেসেই ফিরবেন?
কংগ্রেসের হাত ধরেই জাতীয় রাজনীতিতে উত্থান, সেই কংগ্রেসকেই মুছে ফেলতে কসুর করেননি মমতা, আবার কি কংগ্রেসেই ফিরবেন?
Mamata Banerjee: 'আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে', মমতার কংগ্রেসে ফেরার জল্পনা তুঙ্গে, ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক কংগ্রেস নেতা
'আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে', মমতার কংগ্রেসে ফেরার জল্পনা তুঙ্গে, ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক কংগ্রেস নেতা

ভিডিও

Mamata Banerjee - TMC News | দল ভেঙে চুরমার, কংগ্রেসে জুড়ছে তৃণমূল। রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় হাতই ধরবে তৃণমূল
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ফিরবেন কংগ্রেসে? ABP Ananda Live
Susmita Dev News | রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব
TMC Congress Merger News | অস্বস্তি রক্ষায় কংগ্রেসে ফিরছে তৃণমূল? সনিয়ার সঙ্গে বৈঠক
Priyanka Sarkar: রাজনীতি নয়, ওকে ভালবেসে সবাই প্রতিবাদ করেছেন, জানলে খুশি হত রাহুল: প্রিয়ঙ্কা সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Shatadru Dutta: মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Swapan Dasgupta: 'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
TMC Councilor Office: কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
Ayushman Bharat : রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
Embed widget