এক্সপ্লোর

Maharashtra Horror: প্রেমিকাকে বেধড়ক 'মারধর'-গাড়ি চাপা দিয়ে 'খুনের চেষ্টা', অভিযুক্ত মহারাষ্ট্রের আমলা-পুত্র

Bureaucrat's Son Attempt To Run Over Girlfriend:প্রেমিকাকে মারধর করে, গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা। তার পর তাঁকে সেই অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে পালানোর অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।

মুম্বই: প্রেমিকাকে মারধর করে, গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা। তার পর তাঁকে সেই অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে পালানোর অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত মহারাষ্ট্রের এক আমলা-পুত্র। আপাতত একাধিক আঘাত নিয়ে ঠানের হাসপাতালে ভর্তি অভিযোগকারিণী। তাঁর মুখ থেকে ঘটনার ভয়াবহতা শুনে চমকে উঠেছেন পোড়খাওয়া তদন্তকারীরাও। 

যা জানা গেল...
অভিযোগকারিণীর বক্তব্য, গত প্রায় সাড়ে ৪ বছর ধরে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অশ্বজিৎ গায়কোয়াড় নামে যুবকের। কিন্তু সম্প্রতিই নির্যাতিতা জানতে পারেন, অশ্বজিৎ বিবাহিত। অভিযোগ, সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে দু’জনের বচসা বাধে। অশ্বজিৎ ও তার তিন বন্ধু প্রথমে নির্যাতিতাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তার পর গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টাও করা হয়, দাবি নির্যাতিতার। তিনি আরও জানাচ্ছেন, অভিযুক্ত প্রেমিক প্রভাবশালী আমলার ছেলে এবং রাজনৈতিক মহলে যোগাযোগ থাকায় পুলিশ কিছুই। শেষমেশ তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ায়, নড়েচড়ে বসে প্রশাসন। তদন্ত চলছে বলে জানাচ্ছে পুলিশ।

খুঁটিনাটি...
মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অনিল গায়কোয়াড়ের ছেলে অশ্বজিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঠানের একটি হোটেলের কাছে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটে বলে জানিয়েছেন নির্যাতিতা। গত মঙ্গলবার, ভোর ৪টে নাগাদ একটি পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তাঁকে ডেকে পাঠান অশ্বজিৎ, অভিযোগ তরুণীর। পুলিশকে তিনি জানান, ওখানে পৌঁছে দেখেন, অভিযুক্তের সঙ্গে তার কয়েকজন বন্ধুও রয়েছে। শুধু তাই নয়। অশ্বজিতের আচরণে সন্দেহ হয়েছিল অভিযোগকারিণীর। তাই জানতে চান, সব ঠিক রয়েছে কিনা। এর পরই শুরু হয় শিউরে ওঠার মতো ঘটনাক্রম, দাবি।
নির্যাতিতা জানাচ্ছেন, বন্ধুদের সঙ্গে নিয়ে অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজ করে অশ্বজিৎ। তিনি 'প্রেমিক'-কে এমন না করতে অনুরোধ করেছিলেন। অশ্বজিৎ কোনও কথায় কান দেননি, অভিযোগ তাঁর। উল্টে প্রথমে তাঁকে চড় মারে, তার পর গলা টেপার চেষ্টা করে বলে দাবি। নির্যাতিতা হাত ছাড়াতে তাঁর হাতে কামড়েও দেয় অভিযুক্ত। এর পর তার বন্ধুরা রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেয় তরুণীকে, পুলিশকে জানিয়েছেন তিনি। কোনও ক্রমে মোবাইল এবং জিনিসপত্র নিয়ে তিনি পালানোর চেষ্টা করলে অশ্বজিৎ গাড়ির নিচে চাপা দিয়ে তাঁকে খুন করতে নির্দেশ দেয় ড্রাইভারকে, অভিযোগ তরুণীর। জখম অবস্থায় আধ ঘণ্টা রাস্তায় পড়েছিলেন তিনি। পরে এক পথচারী তাঁকে সাহায্য করেন। ডান পা ভেঙে গিয়েছে তরুণীর, সার্জারি হয়েছে এর মধ্যেই। সারা শরীরে কালশিটে। সব মিলিয়ে 'ট্রমা'-র মধ্যে তিনি। 

আরও পড়ুন:‘ধর্মীয় স্বাধীনতা বিপন্ন ভারতে, বিদেশের মাটিতেও হিংসা, মানবাধিকার লঙ্ঘন’, রিপোর্ট আমেরিকার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget