এক্সপ্লোর

Religious Freedom in India: ‘ধর্মীয় স্বাধীনতা বিপন্ন ভারতে, বিদেশের মাটিতেও হিংসা, মানবাধিকার লঙ্ঘন’, রিপোর্ট আমেরিকার

USCIRF Report: আমেরিকার সরকারের কাছে সম্প্রতি ভারতকে নিয়ে রিপোর্ট জমা দিয়েছে USCIRF.

নয়াদিল্লি: ধর্মীয় স্বাধীনতার নিরিখে ভারতকে নিয়ে উদ্বিগ্ন United States Commission on International Religious Freedom (USCIRF). ভারতকে Country of Particular Concern (CPC) হিসেবে চিহ্নিত করল তারা। আমেরিকা সরকারের কাছে সেই মর্মে রিপোর্টও জমা পড়ল। পৃথিবীর কোথায় কোথায় সংখ্যালঘুদের অধিকার বিপন্ন, সেই নিয়ে নজরদারি চালায় আমেরিকা সরকারের ওই সংস্থা। ভারতকে নিয়ে জো বাইডেন প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে তারা। (Religious Freedom in India)

আমেরিকার সরকারের কাছে সম্প্রতি ভারতকে নিয়ে রিপোর্ট জমা দিয়েছে USCIRF. ওই রিপোর্টে বলা হয়, ‘ভারতে ধর্মীয় সংখ্যালঘু এবং তাঁদের সমর্থনকারীদের যেভাবে লাগাতার নিশানা করা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। সাম্প্রতিক কালে ভারত সরকার যেভাবে সমাজকর্মী, সাংবাদিক এবং আইনজীবীদের কণ্ঠরোধ করছে, তাতে ধর্মীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে’। ভারতকে CPC হিসবে চিহ্নিত করতে আমেরিকার বিদেশ বিভাগের কাছে সুপারিশ করেছে USCIRF. (USCIRF Report)

কানাডায় খালিস্তানপন্থী হরদীপ সিংহ নিজ্জরের খুনের ঘটনায়ও ভারতের ভূমিকা তুলে ধরা হয়েছে রিপোর্টে। আমেরিকায় খুন হওয়া শিখ সমাজকর্মী গুরপতওয়ন্ত সিংহ পান্নুনের খুনের কথাও উঠে এসেছে তাতে। সংস্থার কমিশনার স্টিফেন স্নেক জানিয়েছেব, এই দুই ঘটনায় ভারত সরকারের ভূমিকা ‘অত্যন্ত যন্ত্রণাদায়ক’। স্টিফেনের বক্তব্য, ‘দেশের অন্দরে এবং বিদেশের মাটিতেও ভারত যেভাবে ধর্মীয় সংখ্যালঘু এবং মানবাধিকার রক্ষকদের কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগের...ধর্মীয় স্বাধীনতার অধিকার যেভাবে লঙ্ঘন করে চলেছে ভারত সরকার, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বাইডেন প্রশাসনের’।

আরও পড়ুন: -Israel Hamas War: এলোপাথাড়ি গুলিতে নিহত নিজেদেরই নাগরিক, গাজায় শিশু, মহিলা, সাংবাদিক, রক্ষা নেই কারও, ফের নিন্দিত নেতানিয়াহু

আমেরিকার প্রেসিডেন্ট এবং সেদেশের সেনেটের দুই কক্ষের সদস্যরা মিলে USCIRF কমিশনারকে নিয়োগ করেন। তাঁর কথায়, ‘রাষ্ট্র যখন নিজের সীমান্তের বাইরে বসবাসকারীদের বিরুদ্ধেও ভীতি প্রদর্শন, হয়রানি এবং হিংসার পন্থা নেয়, তা আন্তর্জাতিক দমন, পীড়ন হয়ে ওঠে। এক্ষেত্রে প্রায়শই রাজনৈতিক, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ধর্মীয়, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিশানা করা হয়। পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করে যখন কৌশলগত ভাবে কাউকে বন্দি করা হয়, পরিবারের সদস্যদের উপর প্রতিশোধ মেটানো হয়, অপহরণ করা হয় এবং ভারতের ক্ষেত্রে খুনও বাদ দেওয়া যায় না’।

বিদেশের মাটিতে পর পর খালিস্তানপন্থী নেতাদের খুনের ঘটনায় আন্তর্জাতিক ভূরাজনীতিতে সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারত। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি ভারত সরকারকে কাঠগড়ায় তুলেছেন। ভারত সরকারের মদতে, ভারতীয় গুপ্তচররা কানাডার মাটিতে অপরাধ ঘটিয়ে চলেছে বলে অভিযোগ করেন তিনি। পান্নুনের মৃত্যুতে আমেরিকাও আঙুল তুলেছে ভারতের দিকে। তবে এই প্রথম নয়, ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের অধিকার খর্ব নিয়ে গত চার বছর ধরেই ভারতকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে USCIRF. সেই নিয়ে ভারতকে CPC চিহ্নিত করার সুপারিশও করে আসছে তারা। যদিও তাদের এই সুপারিশ কার্যকর করতে বাধ্যতামূলক নয় আমেরিকার সরকার।

খালিস্তানপন্থী নেতাদের খুন ছাড়াও, আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করা মহিলা সাংবাদিককে যেভাবে হেনস্থা করা হয়, সেই কথাও এবারের রিপোর্টে উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, ‘নরেন্দ্র মোদিকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন করায় ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সাবরিনা সিদ্দিকির বিরুদ্ধে যে মন্তব্য করেন, তাতে সাবরিনার বিরুদ্ধে অনলাইন ক্যাম্পেন শুরু হয়’।

USCIRF-এর কমিশনার ডেভিড কারি আরও বলেন, ‘দেশের অন্দরে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংখ্যালঘু, সাংবাদিক এবং সমাজকর্মীদের হেনস্থা করতে বার বার মধ্যযুগীয় UAPA আইন এবং ধর্মান্তরণ আইন প্রয়োগ করেছে ভারত সরকার। দেশের সীমান্ত ছাড়িয়ে বিদেশের মাটিতেও ইদানীং কালে প্রবাসী ভারতীয়দের প্রতি একই পন্থা নিতে শুরু করেছে তারা, যা উপেক্ষা করা উচিত হবে না একেবারেই’। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এখনও পর্যন্ত এই রিপোর্ট নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। ভারতের বিদেশমন্ত্রকের তরফেও কোনও বিবৃতি জারি করা হয়নি এই নিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget