এক্সপ্লোর

লাদাখের ভৌগলিক অবস্থান চিনে! ভারতের ভুল মানচিত্র দেখানোয় ট্যুইটারকে হুঁশিয়ারি চিঠি নয়াদিল্লির

যখন চিনের সঙ্গে পূর্ব লাদাখ নিয়ে ভারতের সংঘাত চলছে, সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দুদেশের সেনাবাহিনী রণংদেহী মেজাজে মুখোমুখি হয়েছিল সম্প্রতি, তখনই লাদাখের অবস্থান চিনে দেখানোর অভিযোগ উঠেছে ট্যুইটারের বিরুদ্ধে।

নয়াদিল্লি: ট্যুইটার সিইও জ্যাক ডোরসিকে কড়া ভাষায় চিঠি দিয়ে ভারতের মানচিত্রের বিকৃত ছবি দেখানোর তীব্র নিন্দা করল ভারত। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব অজয় সওনি ডোরসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব, সংহতির অমর্যাদা করার যে কোনও প্রয়াস একেবারেই গ্রহণযোগ্য নয়, মেনে নেওয়া যায় না। ভারতীয় মানচিত্রকে ভুল ভাবে উপস্থাপনার প্রবল বিরোধিতা করে সওনি হুঁশিয়ারি দিয়েছেন, এধরনের প্রয়াসে শুধুমাত্র ট্য়ুইটারের বদনামই হচ্ছে না, সামাজিক মঞ্চ হিসাবে তাদের নিরপেক্ষতা, ন্য়য়পরায়ণতা নিয়েও প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রের খবর, ভারত যে দেশের মানচিত্রের ভুল প্রদর্শন সহজ ভাবে নিচ্ছে না, সেটা ট্যুইটারকে বুঝিয়ে দিয়েছেন সওনি। ট্যুইটার এর আগে জম্মু ও কাশ্মীরের লে-র ভৌগলিক অবস্থান চিনে দেখিয়েছিল। সওনি ডোরসিকে পাঠানো চিঠিতে মনে করিয়ে দিয়েছেন, লে কিন্তু কেন্দ্রশাসিত এলাকা লাদাখের সদর এবং লাদাখ, জম্মু ও কাশ্মীর-দুটিই ভারতবর্ষের সংবিধান পরিচালিত ভারতের অবিচ্ছেদ্য, অবিচ্ছিন্ন অংশ। সরকার ট্যুইটার কর্তৃপক্ষকে ভারতীয় নাগরিকদের সংবেদনশীলতাকে সম্মান জানাতে বলেছে, এটাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে, ভারতের সার্বভৌমত্ব ও সংহতির প্রতি অমর্যাদা, যা মানচিত্রেও প্রতিফলিত হয়েছে, সম্পূর্ণ বেআইনি, মেনে নেওয়া অসম্ভব। যখন চিনের সঙ্গে পূর্ব লাদাখ নিয়ে ভারতের সংঘাত চলছে, সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দুদেশের সেনাবাহিনী রণংদেহী মেজাজে মুখোমুখি হয়েছিল সম্প্রতি, তখনই লাদাখের অবস্থান চিনে দেখানোর অভিযোগ উঠেছে ট্যুইটারের বিরুদ্ধে। লাদাখে গত মে মাস থেকে উত্তেজনা বহাল ছিল, তা চরমে ওঠে জুনে যখন ২০জন ভারতীয় সেনা জওয়ান গালওয়ান উপত্য়কায় চিনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হন। দুদেশের মধ্যে সংঘাত প্রশমনে সামরিক, কূটনৈতিক স্তরে দফায় দফায় বৈঠক হলেও চিন স্থিতাবস্থা ফেরানোর ব্যাপারে স্বাক্ষরিত বোঝাপড়া মেনে চলতে রাজি নয়। গত বছর ৫ আগস্ট লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দেয় কেন্দ্র। জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বিলোপ করে তার বিভাজন ঘটানো হয়।

সেরা শিরোনাম

Attack On Ship: তুরস্কের জাহাজে আগুন, ছিলেন ভারতীয় নাবিকও; রুশ ড্রোন হামলার অভিযোগ জেলেনস্কির
তুরস্কের জাহাজে আগুন, ছিলেন ভারতীয় নাবিকও; রুশ ড্রোন হামলার অভিযোগ জেলেনস্কির
Viral Video: ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত
ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত
Rajya Sabha Election: নির্বাচনে নেই কেন্দ্রীয় মন্ত্রী, বাদ স্মৃতি ইরানিও; উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটে চমক বিজেপির, কী হবে নতুন সমীকরণ?
নির্বাচনে নেই কেন্দ্রীয় মন্ত্রী, বাদ স্মৃতি ইরানিও; উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটে চমক বিজেপির, কী হবে নতুন সমীকরণ?
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget