এক্সপ্লোর

Congress Party: খুঁজে পাচ্ছেন না মূল্যবোধ, কংগ্রেস ছাড়লেন স্বাধীনতা সংগ্রামী রাজাগোপালাচারীর প্রপৌত্র

CR Kesavan: বৃহস্পতিবার ট্যুইটারে কংগ্রেস ছাড়ার কথা জানিয়েছেন কেশবন। কংগ্রেসের সদস্যপদ ছাড়া পাশাপাশি, তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটি চ্যারিটেবল সংগঠন থেকেও সরে এসেছেন।

নয়াদিল্লি: শহর কলকাতার বুকেই সংগ্রামী জীবনের সূচনা। মহাত্মা গান্ধীর পদাঙ্ক অনুসরণ করেছেন প্রতি পদে। ভারতীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপনেও ছিল অবদান। দেশের প্রথম  ভারতীয় গভর্নর জেনারেল  তথা ওই পদের সর্বশেষ অধিকারী, চক্রবর্তী রাজাগোলাচারীর (Chakravarti Rajagopalachari) প্রপৌত্র সিআর কেশবন (C R Kesavan) এ বার কংগ্রেস ছাড়লেন। যোগদানের প্রায় দু’দশক পর কংগ্রেসের (Congress Party) সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি।

দেশের প্রথম  ভারতীয় গভর্নর জেনারেল  তথা ওই পদের সর্বশেষ অধিকারী, চক্রবর্তী রাজাগোলাচারী

বৃহস্পতিবার ট্যুইটারে কংগ্রেস ছাড়ার কথা জানিয়েছেন কেশবন। কংগ্রেসের সদস্যপদ ছাড়া পাশাপাশি, তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটি চ্যারিটেবল সংগঠন থেকেও সরে এসেছেন। দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। দলের বর্তমান অবস্থানের সঙ্গে খাপ খাওয়াতে না পেরেই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাতে। তাতে কংগ্রেসের অন্দরে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে নেতৃত্বের ভূমিকা নিয়ে।

আরও পড়ুন: LIC Plan: দ্বিগুণেরও বেশি রিটার্ন, এলআইসির এই পলিসিতে ৩টি বড় সুবিধা

এ দিন ট্যুইটার পোস্টে কেশবন লেখেন, ‘ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে নিজের পদত্যাগপত্র জুড়ে দিলাম। জয় হিন্দ’। খড়্গেকে লেখা চিঠিতে পদত্যাগের যে কারণ জানিয়েছেন কেশবন, তা হল, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, বেশ কিছু দিন ধরে সেই মূল্যবোধ খুঁজে পাচ্ছি না, যার জন্য দীর্ঘ দু'দশকেরও বেশি সময় দলের কাজে উৎসর্গ করেছিলাম। সুস্থ বিবেকবোধ থেকে বলতে পারি না যে, বর্তমানে দলীয় নীতির সঙ্গে সর্বদা একমত'।

একসময় কংগ্রেস ত্যাগ করে নিজের স্বতন্ত্র পার্টি গড়েছিলেন গোপালাচারী।  কেশবন জানিয়েছেন, এ বার নয়া রাস্তা ধরার সময় এসেছে তাঁর। তাঁর অন্য দলে যোগদানের সম্ভাবনা নিয়ে গুঞ্জন যদিও বা শুরু হয়ে থাকে, এখনও পর্যন্ত কারও সঙ্গে তাঁর কোনো কথা হয়নি, পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনও ঠিক করেননি বলেও জানান তিনি।

কংগ্রেস ত্যাগ করে নিজের স্বতন্ত্র পার্টি গড়েছিলেন গোপালাচারীও

তবে কেশবন জানিয়েছে, রাজনীতির মঞ্চ ভিন্ন হলেও, দেশের সেবাতেই নিযুক্ত থাকবেন তিনি। আত্মসম্মানের সঙ্গে, পূর্বপুরুষের রেখে যাওয়া দেশকে রক্ষা করার প্রচেষ্টা চালিয়ে যাবেন। ২০০১ সালে কংগ্রেসে যোগ দেন কেশবন। বৃহস্পতিবার পদত্যাগের কথা জানালেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget