এক্সপ্লোর

Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা

এই ঘটনায় বিধায়কের ছেলে বলবন্তভাই বাচুভাই খাবাদকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে দেবগড় বারিয়া পুরসভা।

জরুরি পরিষেবা দমকল। মানুষের চূড়ান্ত বিপদে ত্রাতা দমকলকর্মীরা। অথচ সেই পরিষেবাকে নিজের বাড়ি ধোয়ার কাজে ব্যবহার করলেন বিধায়কের ছেলে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক বিজেপি বিধায়কের পরিবারের বিরুদ্ধে।  দমকলের গাড়ি দিয়েই বাড়ির বাইরের দেওয়াল ধোওয়ানোর অভিযোগ উঠেছে গুজরাতের এক বিজেপি বিধায়কের পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় বিধায়কের ছেলে বলবন্তভাই বাচুভাই খাবাদকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে দেবগড় বারিয়া পুরসভা। তিন দিনের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও সতর্ক করেছে পুরসভা।              

অভিযোগ, গত ৪ অক্টোবর,  গুজরাতের দাহোদ জেলার পিপেরো গ্রামে স্থানীয় বিধায়ক বাচুভাই এম খাবাদের বাড়িতে দমকলের একটি গাড়ি পাঠানো হয়। অভিযোগ, বাড়িতে আগুন লেগেছে বলে মিথ্যে কথা বলে দমকলে খবর দেন ওই ব্যক্তি।  তড়িঘড়ি দমকল পৌঁছয়। অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা দেখেন, সেখানে আগুনই লাগেনি।   বরং বাড়ির বাইরের অংশ ধোওয়ার জন্য তাঁদের ডাকা হয়েছে।

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে , দেবগড় বারিয়া পুরসভার চেয়ারপার্সন ধর্মেশ কালাল দমকল অফিসে ফোন করে বিধায়কের বাড়িতে আগুন লাগার খবর দেন। সেই খবর পেয়ে তড়িঘড়ি ছোটে দমকলের ইঞ্জিন।  কিন্তু ঘটনাস্থলে পৌঁছনোর পর দমকলকর্মীরা হতবাক ! আগুন কোথায় ? তখন তাঁদের বলা হয়, আগুন লাগেনি। বাড়ির দেওয়ালটা ধুয়ে দিন। সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা  ঊর্ধ্বতন আধিকারিকদের বিষয়টি জানান। এরপরই কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। দমকলের গাড়িটি সেখান থেকে ফিরিয়ে আনা হয়।

এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে   দমকলের কর্মীদের  গাড়ি থেকে জল ছিটিয়ে বাড়ির ধুতেও দেখা যায়।    ভিডিও ছড়িয়ে পড়তেই সরকারি পরিষেবার অপব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। তারপরই কড়া ব্যবস্থা নেয় প্রশাসন। বলবন্তভাই খাবাদকে ২৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নোটিস পাঠায় পুরসভা। 

এই ঘটনা নিয়ে শাসকদল বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস।  কীভাবে জরুরি পরিষেবা  ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হল, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অনেকে আবার বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করার কথাও ভাবছেন। এখন দেখার ওই বিধায়কের ছেলে প্রকাশ্যে ক্ষমা চান কি না।                   

  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Alert: রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
Viral News: চাউমিনে কেন ঝাল ? মশলাদার খাবার পেয়ে ফাস্ট ফুডের দোকানের ৩ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর
চাউমিনে কেন ঝাল ? মশলাদার খাবার পেয়ে ফাস্ট ফুডের দোকানের ৩ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর
Metbah Lyngdoh: মেঘালয়েও দল ভাঙানোর রাজনীতি! ‘কিংমেকার’ UDP-র অস্তিত্ব এখন সঙ্কটে, দলে দলে বিজেপি-তে বিধায়করা
মেঘালয়েও দল ভাঙানোর রাজনীতি! ‘কিংমেকার’ UDP-র অস্তিত্ব এখন সঙ্কটে, দলে দলে বিজেপি-তে বিধায়করা
Advertisement

ভিডিও

J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget