এক্সপ্লোর

Gujarat: গুজরাতে সেতু দুর্ঘটনায় মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের, ব্রিজ বিপর্যয়ের দায় কার? উঠছে প্রশ্ন

Gujarat Accident: সামনেই গুজরাত বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেল প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে।

আমদাবাদ: বিজেপি শাসিত গুজরাতে (Gujrat) নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর চলাকালীন মোরবিতে ভেঙে পড়ল কেবল ব্রিজ (Cable Bridge)। ব্রিজে থাকা ৪০০ জনের মধ্যে ২৫ জন শিশু সহ ৮০ জনের মৃত্যুর আশঙ্কা, নিখোঁজ ৫০। গুজরাত বিধানসভার আগে মোরবিতে ব্রিজ বিপর্যয়ে রীতিমত মৃত্যুমিছিল। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা।  

সামনেই গুজরাত বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেল প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে। বিরোধীদের এবং স্থানীয়দের প্রশ্ন, ফিটনেস সার্টিফিকেট ছাড়াই কীভাবে খুলে দেওয়া হল এই সেতু? উঠেছে সিবিআই তদন্তের দাবি। মেরামতির ৪ দিনের মাথায় গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর ওপর ভেঙে পড়ল কেবল ব্রিজ। আর এই বিপর্যয় নেমে এল প্রধানমন্ত্রীর গুজরাত সফরের মধ্যেই। 

এখন প্রশ্ন উঠছে একাধিক। 

  • সেতু বিপর্যয়ের দায় কার? 
  • ফিটনেস সার্টিফিকেট ছাড়াই কার নির্দেশে খোলা হল ব্রিজ?
  • পুরনো এই সেতুর ভারবহন ক্ষমতা যত, তার চেয়ে বেশি লোক উঠল কী করে?
  • সেতুতে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা কেন করা হয়নি?          


সামনে এসেছে দুর্ঘটনার আগের মুহূর্তের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে অনেকে উঠে পড়েছেন ওই কেবল ব্রিজের ওপরে। বিরোধীদের অভিযোগ, ভোটে ফায়দা তুলতেই তড়িঘড়ি সেতু খুলে দিয়ে বিপদ ডেকে এনেছে সে রাজ্যের শাসক দল বিজেপি।                                          

আরও পড়ুন, 'পোস্তা ব্রিজ-বিপর্যয়ে কতজনের শাস্তি হয়েছে?' গুজরাতের সেতু দুর্ঘটনা নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা শমীকের

মোরবি সেতু বিপর্যয়ের পরে, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। রবিবার রাতেই ঘটনাস্থলে যান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। বিপর্যয়ের পরপরই প্রধানমন্ত্রী ট্যুইট করেন, মোরবিতে যে বিপর্যয় ঘটেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল-সহ অন্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। পুরোদমে চলছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্তদের সাহায্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।                              

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ট্যুইটারে দুঃখপ্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন।                                                  

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
ABP Ananda Top 10, 6 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 6 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget