এক্সপ্লোর

Gujarat: 'পোস্তা ব্রিজ-বিপর্যয়ে কতজনের শাস্তি হয়েছে?' গুজরাতের সেতু দুর্ঘটনা নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা শমীকের

Gujarat Bridge Collapses: শমীক ভট্টাচার্য বলেন, "গুজরাতে, উত্তরপ্রদেশে কোনও ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গে এত চিৎকার চেঁচামেছির কী আছে?"

কলকাতা: সংস্কারের পর খুলে দেওয়ার ৪ দিনের মধ্যেই ভেঙে পড়ল ব্রিজ। প্রধানমন্ত্রীর সফর চলাকালীন গুজরাতে মাচ্ছু নদীতে ভয়ঙ্কর সেতু-বিপর্যয়। বহু শিশু সহ অন্তত ৮০ জনের মৃত্যু! নিখোঁজ অনেকে। অতিরিক্ত পর্যটকের ভারে এই দুর্ঘটনা বলে স্থানীয় সূত্রে খবর।                             

এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের প্রশ্ন, ফিটনেস সার্টিফিকেট ছাড়াই কীভাবে খুলে দেওয়া হল এই সেতু? উঠেছে সিবিআই তদন্তের দাবি। তৃণমূলের কটাক্ষ, বাংলা থেকে বিজেপি নেতাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হোক! পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।                                                 

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "গুজরাতে, উত্তরপ্রদেশে কোনও ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গে এত চিৎকার চেঁচামেছির কী আছে? যে ঘটনা ঘটেছে সেটা দুর্ঘটনা। ব্রিজ ভেঙে পড়েছে এটা মর্মান্তিক ঘটনা। সেখানে যদি কেউ দোষী থাকে, শাস্তি পাবে। সরকার ব্যবস্থা দায়িত্ব নিচ্ছে। আর যখন পোস্তা ব্রিজ ভেঙে পড়ল, কত সরকারি টাকা খরচ হল। কোন অপরাধী শাস্তি পেয়েছে? যারা মারা গেছেন তাঁদের পরিবারের খোঁজ কয়ে নিয়েছেন? মালবাজারে একটা ম্যান মেড ঘটনা ঘটিয়ে দিল। এতগুলো মানুষের প্রাণ চলে গেল। কী বলবেন? এদের কোনও নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এ বিষয়ে মন্তব্য করার।"                  

আরও পড়ুন, 'গুজরাতে ব্রিজ বানাতে কত কোটির দুর্নীতি প্রকাশ্যে আনুক বিজেপি’, কটাক্ষ তৃণমূলের

তৃণমূলের তরফে বলা বিজেপিকে কটাক্ষ করে বলা হয়েছে, ‘বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করুক। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ে কত কোটির দুর্নীতি প্রকাশ্যে আনুক। আগে গুজরাত সামলান, তারপর বাংলার কথা ভাববেন।" রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীই বলুন, যাঁরা গুজরাত থেকে সারা দেশ পরিচালনা করছে, এখান কার বিজেপি নেতাদের নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ে ব্রিজ পরিদর্শনে পাঠানো হোক, এর মধ্যে কত কোটি টাকা দুর্নীতি আছে, এরা তো শুধু পশ্চিমবঙ্গকে ডিসটার্ব করবে"।       

 

এই ঘটনা নিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইটে লেখেন, "গুজরাতের মোরবিতে ব্রিজ দুর্ঘটনার খবর পেয়ে অত্যন্ত উদ্বেগে রয়েছি। অনেক মানুষের প্রাণ গিয়েছে। অনেকে এখনও আটকে রয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। যারা আহত হয়েছেন তাঁরাও দ্রুত সুস্থ হয়ে উঠুন।" 

সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget