এক্সপ্লোর

Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?

Food Poisoning In Gujarat School : হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল শতাধিক পড়ুয়া। গুজরাতের ভাবনগরের এক প্রাথমিক স্কুলে ঘটেছে এই ঘটনা।

Food Poisoning In Gujarat School : উৎসবের আনন্দ বদলে গেল আতঙ্কে ! হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল শতাধিক পড়ুয়া। গুজরাতের ভাবনগরের (Gujarat School Food Poisoning) এক প্রাথমিক স্কুলে ঘটেছে এই ঘটনা। ইতিমধ্যেই বহু পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিমেষে আতঙ্কের পরিবেশ
হনুমান জয়ন্তী পালনে ভাবনগরের লংড়ি প্রাথমিক বিদ্যালয়ে চলছিল উৎসবের পরিবেশ। সকালের জল-খাবার হিসেবে বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছিল স্কুল কর্তৃপক্ষ। যেখানে পাওভাজি ছাড়াও ছিল পোলাওয়ের ব্যবস্থা। স্থানীয় মহাবীর সমাজ এই খাবারের ব্যবস্থা করেছিল। যদিও খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুদের পেট ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মোট কত জনের অবস্থা খারাপ
পড়ুয়াদের বাবা-মায়েরা কিছু বোঝার আগেই বমি-বমি ভাব শুরু হয় অনেক পড়ুয়ার মধ্য়ে। কেউ কেউ বমিও করে ফেলে। বড় সংখ্য়ক পড়ুয়াদের মধ্যে একই লক্ষণ দেখে বিষয়টা বুঝতে অসুবিধা হয়নি স্কুল কর্তৃপক্ষের। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। তড়িঘড়ি ২৫ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে যাওয়া হয় মহুয়া জেনারেল হাসপাতালে। এদের অবস্থা বেশি খারাপ হওয়ায় সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়। বাকি ৬০ জনের লংড়ি গ্রামেই প্রাথমিক চিকিৎসা হয়। এর মধ্যে কিছু পড়ুয়াকে রোগীর ভিড় সামলাতে কাছের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা কী বলছেন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একই সঙ্গে বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারত। কিছুক্ষণের জন্য স্কুলের পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যদিও দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসায় ছাত্রদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একসঙ্গে এত ছাত্র অসুস্থ হলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সবাইকে চিকিৎসা করার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্য়ে অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই স্কুল থেকে খাবারের নমুনা সংগ্রহ করবে স্থাস্থ্য দফতর। কী কারণে বিষক্রিয়া তা বুঝতে নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget