এক্সপ্লোর

Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?

Financial Changes From 1 April: ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। অনলাইন পেমেন্টে (Online Payment) ডিজিটাল লেনদেনের নতুন নিয়ম বাধ্যতামূলক করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কী সুবিধা আপনার

Financial Changes From 1 April : বদলে যাচ্ছে ডিজিটাল পেমেন্টের নিয়ম (Digital Payment New Rule)। ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। সম্প্রতি অনলাইন পেমেন্টে (Online Payment) ডিজিটাল লেনদেনের নতুন বাধ্যতামূলক নিয়ম করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। দেশবাসীর ডিজিটাল লেনদেনে সুরক্ষা বাড়াতেই ফিসিং ফ্রড (Fishing Fraud), নকল সিম চক্র (SIM Swap) রুখতেই এই নতুন নিয়ম আনা হয়েছে। 

১ যাচাইকরণে ২ ফ্যাক্টর বাধ্যতামূলক 
এবার থেকে সব ডিজিটাল লেনদেনে ২ ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ইউপিআই, কার্ড ওয়ালেট সবেতেই এই নিয়ম মানতেই হবে দেশবাসীকে।
২ ওটিপি দিলেই কাজ হবে না
১ এপ্রিল থেকে কেবল ডিজিটাল লেনদেন বা অনলাইন পেমেন্টের জন্য এসএমএসের ওটিপি দিলেই কাজ হবে না। আরও আর্থিক সুরক্ষা স্তর পেরোতে হবে আপনাকে। অন্যথায় লেনদেন সম্ভব হবে না।
৩ ডায়নামিক অথনেন্টিকেশন ফ্যাক্টর
এবার থেকে একটি নির্দিষ্ট লেনদেনের জন্য কেবল একটি পাঠানো কোড বা ওটিপি ব্যবহার করা যাবে। যা কেবল নির্দিষ্ট টাকা ও এই নির্দিষ্ট সময় পর্যন্তই ব্যবহার করতে পারবেন। যদি আপনি ৫০০ টাকার জন্য কোন কোড ব্যবহার করেন, সামান্য পরে ১০০০ টাকার লেনদেনে ওই কোড কাজে আসবে না।
৪ ব্যাঙ্ক ও পেমেন্ট কোম্পানির কাছে অনেক বিকল্প
মনে রাখবেন, এবার থেকে ব্যাঙ্ক ও পেমেন্ট কোম্পানির কাছে গ্রাহককে যাচাই করার জন্য থাকবে অনেক বিকল্প। বায়োমেট্রিক, পিন, পাসওয়ার্ড, টোকেন, ব্যাঙ্কিং অ্যাপে গ্রাহকের যাচাইকরণ অনেক সহজে হবে।
৫ ব্যাঙ্ক দায় এড়াতে পারবে না
১ এপ্রিল থেকে গ্রাহকের ডিজিটাল পেমেন্ট নিরাপত্তা স্তর আরও বাড়বে। এরফলে কোনও আর্থিক ক্ষতি হলে ব্যাঙ্ক বা লেনদেন সম্পর্কিত কোনও আর্থিক প্রতিষ্ঠান দায় এড়াতে পারবে না। 

কী সুবিধা হবে আপনার  
১ এরফলে প্রতারকদের মোবাইলে আপনার ওটিপি থাকলেও টাকা যাবে না। কারণ আপনার আঙুলের ছাপ ছাড়াও আরও নিরাপত্তা স্তর পূরণ করতে পারবে না জালিয়াতরা।
২ আগে আপনি কেবল দোকানে গিয়ে কোড স্ক্যান করেই পেমেন্ট করতে পারতেন। এবার পিন দিলেই আপনার কাছে ডিজিটাল কোড , আঙুলের ছাপ ছাড়াও আরও নিরাপত্তা স্তরের যাচাইকরণ হবে।
৩ সিম সোয়াপের ক্ষেত্রেই দারুণ অস্ত্র হিসাবে কাজ করবে এই নতুন নিয়ম। কারণ, জালিয়াতরা অনেকেই গ্রাহকের নামে আলাদা দ্বিতীয় সিম কার্ড তুলে রাখে। যাতে ওই মোবাইল নম্বরে আপনার ওটিপি যায়। কিন্তু এবার ওটিপি গেলেও কাজ হবে না।
৪ কেউ আপনার নামে বেশি পরিমাণ টাকার লেনদেন করতে গেলে অতিরিক্ত যাচাইকরণের জন্য বলবে সিস্টেম। ফলে হতাশ হতে হবে প্রতারকদের !

সেরা শিরোনাম

Small Savings schemes: অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget