এক্সপ্লোর

Gujrat News: পরীক্ষায় দেরি করে এসেছে ছাত্র, কেন দেরি হল জিজ্ঞেস করায় পড়ুয়ার চড় খেতে হল শিক্ষিকাকে !

Student Slapped Teacher: দ্বাদশ শ্রেণির পরীক্ষা ছিল স্কুলে। সেই পরীক্ষাতেই দেরি করেছিল এসেছিল এক ছাত্র। আসতে কেন দেরি হয়েছে প্রশ্ন করায়, শিক্ষিকাকেই চরম অপমানিত হতে হয়েছে স্কুলের সকলের সামনে।

Gujrat News: স্কুলে দেরি করে এসেছিল পড়ুয়া। স্বভাবতই শিক্ষিকা প্রশ্ন করেছিলেন কেন দেরি হয়েছে। আর তাতেই ক্ষেপে লাল ওই ছাত্র। অভিযোগ, সটান শিক্ষিকাকে চড় মেরেছে ওই পড়ুয়া। কোন সাহসে ওই শিক্ষিকা তাকে প্রশ্ন করেছেন, এমন কথাও নাকি জিজ্ঞেস করেছে দ্বাদশ শ্রেণির ওই ছাত্র। গুজরাতের পাঁচমহল জেলায় ঘটেছে এই কাণ্ড। গুণধর ছাত্র শিক্ষিকাকে চড় মেরেই থামেনি, পরে নিজের বাবা এবং একদল লোক নিয়ে এসে ওই শিক্ষিকাকে রীতিমতো শাসিয়ে গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে। শিক্ষিকাকে হুমকি দেওয়া হয়েছে এই বলে যে তাঁর ক্ষতি করে দেওয়া হবে। 

দ্বাদশ শ্রেণির পরীক্ষা ছিল স্কুলে। সেই পরীক্ষাতেই দেরি করেছিল এসেছিল এক ছাত্র। আসতে কেন দেরি হয়েছে প্রশ্ন করায়, শিক্ষিকাকেই চরম অপমানিত হতে হয়েছে স্কুলের সকলের সামনে। 'আমায় প্রশ্ন করার আপনি কে?', 'কোন সাহসে আমায় প্রশ্ন করছেন?' - এই জাতীয় মনোভাব নিয়েই শিক্ষিকাকে চড় মেরেছে ছাত্র। তারপর আবার বাবা এবং লোকজন নিয়ে এসে ওই শিক্ষিকাকে স্কুলের মধ্যেই শাসিয়ে গিয়েছে দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া। গত ২৪ জানুয়ারি এই ঘটনা ঘটেছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছাত্রের শিক্ষিকাকে চড় মারার ভিডিও। 

গত ২৪ জানুয়ারি পাঁচমহলের সেহরাতে এস জে ডাভে হাই স্কুলে ঘটেছে এই ঘটনা। পুলিশ ঘটনাক্রমের পুনর্নিমাণ করবে বলে জানা গিয়েছে। ঠিক কী কী ঘটেছিল তার সঠিক তথ্য পেতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত ছাত্রকে গ্রেফতারও করা হয়েছিল এবং পেশ করা হয় আদালতে। তবে জামিনে ছাড়া পেয়ে গিয়েছে ১৮ বছরের ওই পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, ছাত্রের নাম মহম্মদ খান আনসারি। ২৪ জানুয়ারি দ্বাদশ শ্রেণির দ্বিতীয় প্রিলিমিনারি টেস্ট দেরি করে দিয়ে গিয়েছিল এই ছাত্র। সেখানেই মহিলা ইনভিজিলেটর ছাত্রকে জিজ্ঞেস করেন, কেন দেরি হয়েছে। এরপরই ছাত্র বলেন, 'আমায় বাড়িতে কেউ কিছু জিজ্ঞাসা করে না। তাহলে আপনি কে আমায় প্রশ্ন করার?' এরপরই শিক্ষিকাকে চড় মেরে ক্লাসরুম থেকে চম্পট দেয় ওই ছাত্র। গোটা ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সূত্রের খবর, অভিযুক্ত ছাত্রের বাবা ওই শিক্ষিকা এবং স্কুলের ইন-চার্জ প্রিন্সিপালের কাছে ক্ষমা চেয়েছেন। 

ঘটনার তিনদিন পর ২৭ জানুয়ারি নিজের বাবা এবং ১৫-২০ জন লোকের একটা দল নিয়ে স্কুলে হাজির হয় ওই ছাত্র। শিক্ষিকাকে শাসানি দিয়ে ছাত্র বলে, শহরে তিনি একা থাকেন, তাঁর ক্ষতি করে দেবে। তবে অভিযুক্ত ছাত্রীর দাবি স্কুলে কয়েকজনকে সঙ্গে নিয়ে সে গিয়েছিল ঠিকই, তবে ক্ষমা চাইতে। ঘটনার তদন্ত চালু রেখেছে পুলিশ। 

সেরা শিরোনাম

Pradhan Mantri Poshan Shakti Nirman: শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
Earthquake Hits Delhi : কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ
কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget