এক্সপ্লোর

প্রচণ্ড বৃষ্টি, বন্যায় ভাসছে মুম্বই, থেমে লোকাল ট্রেন, বন্ধ অফিস কাছারি

জল টেনে নিতে দারুণ সক্ষম ম্যানগ্রোভ অরণ্যের বেশিরভাগই গত ১০ বছরে কেটে ফেলেছে মুম্বই প্রশাসন, উঠেছে বিশাল সব বহুতল। ফলে বৃষ্টিজনিত সঙ্কট কাটানোর কোনও পথ পাচ্ছে না তারা।

মুম্বই: গতরাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি। আজ সকালেও বিরাম নেই। মুম্বইয়ের ২ কোটি বাসিন্দার জীবনরেখা লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে, বন্ধ শহরের সব অফিস। তবে জরুরি পরিষেবা চালু রয়েছে। আজ ও কাল প্রচণ্ড বৃষ্টি হতে পারে আশঙ্কায় দেশের আর্থিক রাজধানী ও আশপাশের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। এই জেলাগুলি হল থানে, পুণে, রায়গড় ও রত্নগিরি। বৃহন্মুম্বই পুরনিগম জানিয়েছে, আবহাওয়া দফতর অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে, তাই জরুরি পরিষেবা ছাড়া সব অফিস বন্ধ থাকবে।বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট বাস পরিষেবারও একাধিক রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। গোরেগাঁও, কিং সার্কল, হিন্দমাতা, দাদার, শিবাজি চক, শেল কলোনি, কুর্লা এসটি ডিপো, বান্দ্রা টকিজ, সিওন রোড বানের জলের তলায়। সাবার্বান কান্দিভালি এলাকায় রাতের বৃষ্টিতে ধস নেমেছে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে। ফলে পশ্চিমী মফঃস্বল থেকে দক্ষিণ মুম্বইতে গাড়িঘোড়া চলছে না। ১২টা ৪৭ মিনিটে জোয়ার আসার কথা। পুরনিগম সংশ্লিষ্ট সবকটি দফতরকে সতর্ক করেছে, মানুষকে বলেছে, উপকূলের কাছে বা নীচু এলাকায় না যেতে। ঢেউয়ের উচ্চতা হতে পারে ৪.৫১ মিটার পর্যন্ত। উত্তর মহারাষ্ট্র উপকূলে আজ ও কাল ঝোড়ো হাওয়া বইতে পারে। মুম্বই শহরে কাল সকাল ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৩০.০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রতি বছর বৃষ্টিতে ভাসে মুম্বই। জুন থেকে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত বৃষ্টি চলে আর এর ফলে যে জনজীবনে যে সঙ্কট তৈরি হয়, তার সঙ্গে মানিয়ে চলতে হিমসিম খান মুম্বইবাসী। জল টেনে নিতে দারুণ সক্ষম ম্যানগ্রোভ অরণ্যের বেশিরভাগই গত ১০ বছরে কেটে ফেলেছে মুম্বই প্রশাসন, উঠেছে বিশাল সব বহুতল। ফলে বৃষ্টিজনিত সঙ্কট কাটানোর কোনও পথ পাচ্ছে না তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget