এক্সপ্লোর

Himachal Pradesh: প্রবল বৃষ্টিতে হিমাচলে বন্যা পরিস্থিতি, ভাসল রাস্তা, নদীগর্ভে একের পর এক বাড়ি

Himachal Pradesh Heavy Rainfall: কয়েক দিন ধরেই টানা বৃষ্টিতে হড়পা বান পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচলে। নদীর দাপটে নদীগর্ভে একের পর এক বাড়ি তলিয়ে গিয়েছে।

নয়া দিল্লি: ক্রমশ কঠিন হয়ে পড়ছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পরিস্থিতি। মুষলধারে বৃষ্টিতে যেন ধ্বংসলীলা চালাচ্ছে প্রকৃতি। রুদ্রমূর্তি ধারণ করে তোলপাড় চালাচ্ছে বিপাশা নদী (Beas River)। বিপদসীমা অতিক্রম করেই প্রবল বেগে ধাবমান সে। কোথাও নদী ভেঙেছে ব্রিজ, মন্দির। কোথাও আবার নদীগর্ভে তলিয়েছে রাস্তা। বিধ্বস্ত হিমাচল প্রদেশের এই ছবিই এখন ভয় ধরাচ্ছে।                                                                                              

কয়েক দিন ধরেই টানা বৃষ্টিতে হড়পা বান পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচলে। নদীর দাপটে নদীগর্ভে একের পর এক বাড়ি তলিয়ে গিয়েছে। এমনও ভিডিও দেখা গিয়েছে, যেখানে জোলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়িও। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই হিমাচলে জারি হয়েছে লাল সতর্কতা। 

এমনকী নদীগর্ভে তলিয়ে যাওয়ার মতো পরিস্থিতি মান্ডি এলাকার জাগ্রত পঞ্চভক্ত্রা মন্দিরের। ভক্তরা এখানে নিত্যদিন আসেন এবং পুজো দেন। মন্দিরের এমন দৃশ্য দেখে আতঙ্কে ভুগছে গোটা এলাকা। হিমাচলের আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ১৪ জুলাই পর্যন্ত পুরো রাজ্যে বৃষ্টির প্রক্রিয়া চলতে পারে। 

হিমাচলের লাহৌল-স্পিতিতে আকস্মিক বন্যা, তুষারধসেরও সতর্কতা জারি হয়েছে। উনা, বিলাসপুর, হামিরপুর, চাম্বা, কাংড়া, কুল্লু এবং মান্ডি জেলায় অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে, সিমলা, সোলান, সিরমাউর এবং লাহৌল-স্পিতিতে হলুদ-কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষও এসএমএসের মাধ্যমে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। 

কী পরিস্থিতি? 

প্রবল বৃষ্টিতে হিমাচল জুড়ে প্রায় ১৩৩টি রাস্তা বন্ধ। বিমান ও ট্রেন চলাচলও ব্যাহত হয়। ১৬৯৪টি জল প্রকল্প অচল। রিভার র‍্যাফটিং এবং প্যারাগ্লাইডিংয়ের মতো গেম বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিমলা জোনে ৮৮টি, মান্ডিতে ২৫টি, হামিরপুরে ১০টি এবং কাংড়া জোনে ১০টি রাস্তা বন্ধ করা হয়েছে। 

 

আরও পড়ুন, তারকেশ্বরের মন্দির কেন গুরুত্বপূর্ণ? কেন শ্রাবণ মাসে শিবকে জল নিবেদন করতে ছুটে আসেন ভক্তরা?

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ayushman Bharat: চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন কোন রোগের চিকিৎসা হবে ?
চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন কোন রোগের চিকিৎসা হবে ?
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget