এক্সপ্লোর
এগরায় উদ্ধার ট্রলিব্যাগে বন্দি গৃহবধূর লাশ
তাঁর পরিচয় জানা যায়নি।

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের মেচেদার পর এবার এগরা। নয়ানজুলি থেকে উদ্ধার হল ট্রলিব্যাগ বন্দি এক গৃহবধূর মৃতদেহ। তাঁর পরিচয় জানা যায়নি। আজ সকালে এগরার আইলানের কাছে নয়ানজুলি থেকে উদ্ধার হয় একটি পরিত্যক্ত ট্রলিব্যাগ। ব্যাগে মেলে বছর সাতাশের ওই গৃহবধূর মৃতদেহ। পরে এগরা থানার পুলিশ দেহটি উদ্ধার করে। এর আগে মেচেদা লোকাল থেকে উদ্ধার হয় বউবাজারের ব্যবসায়ীর ট্রলিব্যাগ বন্দি মৃতদেহ। ওই খুনে মূল অভিযুক্ত সহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?





















