এক্সপ্লোর

India News: ৭টি একে -৪৭ অ্যাসল্ট রাইফেল-সহ বিপুল অস্ত্রের খোঁজ, এলওসি-র কাছে তল্লাশি সেনার

Huge Cache Of Weapons Recovered: শীত আসছে। তার ঠিক আগেই নিয়ন্ত্রণরেখার খুব কাছে, জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টর থেকে সাতটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং চিনা গ্রেনেড-সহ বিপুল অস্ত্র উদ্ধার ভারতীয় সেনাবাহিনী।

শ্রীনগর: শীত আসছে। তার ঠিক আগেই নিয়ন্ত্রণরেখার (LOC) খুব কাছে, জম্মু ও কাশ্মীরের (J & K) গুরেজ সেক্টর (gurez sector) থেকে সাতটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল (A-K 47) এবং চিনা গ্রেনেড-সহ (chinese grenade) বিপুল অস্ত্র উদ্ধার ভারতীয় সেনাবাহিনী (indian Army)। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরের নৌশেরা নাদ এলাকা থেকে ওই বিপুল পরিমাণ অস্ত্রের খোঁজ পায় সেনা। পরে বিষয়টি সেনার চিনার কর্প-র তরফে ট্যুইট করে জানানো হয়। 

কী পাওয়া গেল?
গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী যে অভিযান চালিয়েছিল তাতে ৭টি একে-৪৭, ২টি পিস্তল, ২১টি একে ম্যাগাজিন, ১৩টি গ্রেনেড এবং আরও কিছু যুদ্ধাস্ত্রের খোঁজ পাওয়া যায়। পরে শ্রীনগরে প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও, কর্নেল এমরন মুসাভি জানান, মাটি খুঁড়ে ওই অস্ত্রশস্ত্রের সন্ধান পাওয়া গিয়েছে। সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশের দাবি, এর ফলে সীমান্তের ওপারের মদতপুষ্ট জঙ্গিদের নাশকতার ছক বড়সড় ধাক্কা খেয়েছে। উপত্যকা জুড়ে অশান্তি তৈরির যে চেষ্টা চলছিল, সেটাও বেশ খানিকটা বিপর্যস্ত। কিন্তু এভাবে মাটির তলায় যে অস্ত্রশস্ত্র পোঁতা রয়েছে তা কী ভাবে জানল সেনাবাহিনী? গত ২৭ সেপ্টেম্বর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য হাতে এসেছিল, বলছে সূত্র। তার পরই শুরু হয় অভিযান। দিনতিনেক অভিযানের পর, নালার ধারে একটি গোপন আশ্রয়ের সন্ধান পান তল্লাশিকারীরা। সেখান থেকেই অস্ত্রশস্ত্রের সন্ধান। পুলিশের দাবি, এলওসি-র এপারে এমন ভাবেই ওই আগ্নেয়াস্ত্র এবং যুদ্ধের জন্য জরুরি সরঞ্জাম রেখে যাওয়া হয়েছিল যাতে এপারে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িতরা তার হদিশ পায়। পরে সেগুলি নাশকতা ও অশান্তি তৈরির কাজে ব্যবহার করতে পারে। কিন্তু এবার সেই অভিসন্ধি ধাক্কা খাবে, ধারণা অভিযানকারীদের।

থামছে না রক্তপাত...
দিন তিনেক আগে, গত ২৮ সেপ্টেম্বর, জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় পরপর বিস্ফোরণ হয়েছিল। রাত সাড়ে ১০টা নাগাদ পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে বিস্ফোরণ হয়। ২ জন আহত হন। কয়েকঘণ্টা পর, সকাল পৌনে ৬টা নাগাদ দ্বিতীয় বিস্ফোরণটি হয় উধমপুর বাস স্ট্যান্ডে দাঁড় করানো আরেকটি বাসে। হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও পুলিশের ডগ স্কোয়াড। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। কিন্তু পর পর এমন বিস্ফোরণে স্বাভাবিক ভাবেই চিন্তার মেঘ সকলের মধ্যে।

আরও পড়ুন:দেশের GDP বৃদ্ধির পূর্বাভাস কমাল রিজার্ভ ব্যাঙ্ক, ৭.২ শতাংশ থেকে ৭ শতাংশ অনুমান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget