এক্সপ্লোর

Dhar Factory Fire: ভয়ঙ্কর আগুন মধ্যপ্রদেশের ধারে, ভস্মীভূত কারখানা

Madhya Pradesh:মধ্যপ্রদেশের ধারে ভয়ঙ্কর আগুন। আগুনে ভস্মীভূত পাইপের কারখানা। দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

ভোপাল: মধ্যপ্রদেশের ধারে (Dhar Factory Fire) ভয়ঙ্কর আগুন। আগুনে ভস্মীভূত পাইপের কারখানা। দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে আগুনের কুণ্ডলী। কীভাবে আগুন, তা এখনও জানা যায়নি।। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।

কী জানা গেল?
প্রাথমিক ভাবে খবর, কারখানাটির গুদাম ছিল পিথমপুর-৩ শিল্পাঞ্চলে। সেখানেই আগুন লাগে। খবর ছড়িয়ে পড়তেই, ধার, পিথমপুর, ইন্দোর এবং বদনাওয়ার থেকে দমকলবাহিনী এসে পৌঁছয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বহু দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। সঙ্গে পুরু, কালো ধোঁয়া গলগল করে ছড়িয়ে পড়তে থাকে। কারখানার ঠিক কতটা ক্ষতি হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চলছে। তবে কী থেকে আগুন লাগল, পাশাপাশি সেই কারণও বোঝার চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা। শেষ পর্যন্ত যা খবর, তাতে আগুন নেভাতে অন্তত ২০টি জলের ট্যাঙ্কার ব্যবহার করা হয়েছে। তবে তার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে মনে করছে দমকল।

আর যা..
প্রাথমিক ভাবে দমকলের ধারণা, কারখানাটির গুদামে বিপুল সংখ্যক পাইপ রাখা ছিল। বস্তুত, এই কারখানায় পাইপ-ই তৈরি করা হত। সেই পাইপের বড় অংশ গুদামে রাখা হয়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লেগেছিল গুদামে। দমকলের কাছে খবর যায় ৭টায়। ফলে কিছুটা সময় এমনিতেই দেরি হয়ে গিয়েছিল। তার উপর আবার কারখানায় অগ্নি-নির্বাপণের কোনও ব্যবস্থাও ছিল না বলে উঠে এসেছে। সব মিলিয়ে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। 
দেশের বহু প্রান্তেই আবহাওয়ার 'আগুনে-মেজাজ' এখনও থিতোয়নি। তার মধ্যে একাধিক জায়গা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা শোনা যাচ্ছে। গত ১০ দিনে দিল্লিতে এমন ঘটনার কথা শোনা গিয়েছে যাতে প্রাণহানিও হয়। বেশিরভাগ ক্ষেত্রেই শর্ট সার্কিট বা অতিরিক্ত ব্যবহারের ফলে কোনও যন্ত্রের তেতে ওঠা অগ্নিকাণ্ডের কারণ। মঙ্গলবার ভোরের দিকেই যেমন মহারাষ্ট্রের ঠানের একটি কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটিতে ডায়পার তৈরি হত বলে খবর। খবর পেতেই দ্রুত সেখানে পৌঁছেছিল দমকলবাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা করছেন তাঁরা।  এখানেই শেষ নয়। খোদ মহানগরের প্রাণকেন্দ্র, পার্ক স্ট্রিটে বিধ্বংসী আগুন লেগে যায় মঙ্গলবার। ২৪ নম্বর পার্ক স্ট্রিটে আগুন লাগার জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের ধারণা, অ্যালেন পার্কের পাশে রেস্তোরাঁয় আগুন লেগেছিল। দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে।

আরও পড়ুন:২ দিনে গরম হবে আরও তীব্র, তাপপ্রবাহের বড় সতর্কতা ৯ জেলায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget