এক্সপ্লোর

গোষ্ঠী সংক্রমণ? ৭৫ জেলায় দ্রুত করোনা-পরীক্ষা শুরু করবে আইসিএমআর

এবার ৭৫টি জেলায় আইসিএমআর পরীক্ষা করে দেখবে, গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে কি না।

নয়াদিল্লি: ২৪ মার্চ থেকে দেশ লকডাউনে। কিন্তু করোনা সংক্রমণ বেড়েই চলেছে। কোনও কোনও জায়গার অবস্থা ভয়াবহ। তাই এবার ৭৫টি জেলায় আইসিএমআর পরীক্ষা করে দেখবে, গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে কি না। সারা দেশে যেসব জায়গায় করোনা-সংক্রমণের হার অত্যন্ত বেশি, সেখানে কত মানুষ উপসর্গ-হীন আক্রান্ত, তা খতিয়ে দেখবে তারা। তাছাড়াও রেড, অরেঞ্জ, গ্রিন জোনে যাদের পরীক্ষা করা হয়েছে, যাদের করোনা-উপসর্গ আছে বা নেই, তাদের শরীরে অ্যান্টবডি তৈরি হয়েছে কি না পরীক্ষা করে দেখবে আইসিএমআর। এক আধিকারিক সূত্রে খবর, যারা সংক্রমিত অথচ উপসর্গ নেই কংবা কম লক্ষণ দেখা গেছে, তাদের পরীক্ষা করে দেখলে বোঝা যাবে, শরীরে কোনও অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না। সেই কারণেই কি ভাইরাসের সঙ্গে তাদের শরীর লড়াই করতে সক্ষম হয়েছে? এইসব প্রশ্নের উত্তর মিলতে পারে পরীক্ষা করা হলে। বিভিন্ন এলাকা জুড়ে করোনা পরীক্ষা হলে গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি না তা বোঝা যাবে। কমিউনিটি স্প্রেডিং কী? যখন কোনও করোনা রোগীর সংস্পর্শে না এসেও কেউ সংক্রমিত হচ্ছে, তখনই বুঝতে হবে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা। যত তাড়াতাড়ি সম্ভব দেশের ৭৫ টি জেলায় এই কাজ শুরু করতে চায় আইসিএমআর। যেসব এলাকায় জনবসতি ঘন, কিংবা অন্য রাজ্য থেকে বেশি মানুষ এসেছেন, সেই জায়গাগুলিতেই আইসিএমআর সমীক্ষা চালাতে চায়। এই কাজ আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চিন থেকে আসা র্যাপিড অ্যান্টিবডি কিটের ফলে ত্রুটি ধরা পড়ায় এই কাজ পিছিয়ে দেওয়া হয়।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
Dowry Demand: 'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget