এক্সপ্লোর

Covid 19 : আরও বাড়বাড়ন্ত কোভিডের, বিরাট লাফ দেশে, রথযাত্রার আগেই বড় বার্তা পুরীর

Coronavirus Updates :

 

নয়াদিল্লি :  দেশে সাড়ে পাঁচ হাজার ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯১ জন। ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭৫৫ জন। গতকাল নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ৪৯৮ জন। ৪ জনের মৃত্যু হয়েছিল। 

বঙ্গে বাড়ছে সংক্রমণ                   
এদিকে সংক্রমণ বেড়েই চলেছে এরাজ্যে। শুক্রবার পর্যন্ত বঙ্গে  করোনা আক্রান্তের সংখ্য়া ৫৯৬। 
শুক্রবার নতুন করে ৫৮ জন কোভিড সংক্রমিত হয়েছেন। চলতি বছরে এরাজ্য়ে মৃত্যু হয়েছে ১ জন করোনা আক্রান্তের।  খবর, করোনার নমুনা সংগ্রহের জন্য কলকাতা মেডিক্যাল  কলেজ হাসপাতালে কাউন্টার খোলা হয়েছে।  দৈনিক ৩ ঘণ্টা নমুনা সংগ্রহের কাজ চলছে। শুক্রবারও পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে  ২ করোনা আক্রান্ত শিশু। CMRI-হাসপাতালেও ভর্তি রয়েছে কোভিড আক্রান্ত ২ শিশু।  বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত ২ প্রৌঢ়। মেডিক্যাল কলেজ হাসপাতালের এক শিক্ষক-চিকিৎসকেরও করোনা সংক্রমণ ধরা পড়েছে।

পুরীতে রথে বিশেষ নির্দেশিকা                         
যে কোনও জমায়েত, ভিড় ভাট্টা থেকেই সংক্রমণ বাড়ে। এই অভিজ্ঞতা আছে প্রত্যেকেরই । অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে এবার বেশি সতর্ক ওড়িশার স্বাস্থ্য বিভাগ। এবার রথযাত্রা আর বেশি দেরি নেই। আর এই উৎসবে পুরীতে কার্যত জনসমুদ্র দেখা যায়। ২০২৫ সালের রথযাত্রার জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে পড়শি রাজ্য।  জনস্বাস্থ্য পরিচালক নীলকান্ত মিশ্র জনগণকে কোভিডের মতো লক্ষণ দেখা দিলে পুরীতে না-যেতে  অনুরোধ করছেন। ওড়িশা সরকারের আর্জি , ঠান্ডা ও ফ্লুতে আক্রান্ত ব্যক্তি, বয়স্ক ব্যক্তি বা অন্যান্য অসুস্থ ব্যক্তিরা যেন রথযাত্রায় অংশ নিতে না-আসেন। একইভাবে অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত যারা, বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও উৎসবে যোগদান না করার জন্য অনুরোধ করা হয়েছে। যারা রথযাত্রায় অংশ নেবেন, তাঁদের মাস্ক ব্যবহার করতে ও  পরিষ্কার পানীয় জল ব্যবহার করতে বলা হয়েছে। 
দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দিল্লিতে বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।  দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিড পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা  মোকাবিলায় বঙ্গে কোন হাসপাতালে কী পরিকাঠামো রয়েছে রিপোর্ট দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Independence Day: ৮০ বছরে এই প্রথম! লাল কেল্লায় স্বাধীনতা দিবস পালনে কী পরিকল্পনা প্রতিরক্ষা মন্ত্রকের?
৮০ বছরে এই প্রথম! লাল কেল্লায় স্বাধীনতা দিবস পালনে কী পরিকল্পনা প্রতিরক্ষা মন্ত্রকের?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget