এক্সপ্লোর

India Pakistan Conflict: স্বাভাবিকের পথে দিল্লি বিমানবন্দর, সময়সূচিতে প্রভাব পড়বে ? কোন বিষয়গুলিতে নজর রাখবেন যাত্রীরা ? জরুরি পোস্ট DIAL-র

Delhi Airport Message For Flight Passenger: ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতির মাঝে, অফিসিয়াল পোস্ট করে কী জানাল দিল্লি এয়ারপোর্ট ?

নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতির মাঝে, অপারেশন স্বাভাবিক রয়েছে দিল্লি বিমানবন্দরে। তবে নিরাপত্তার কড়াকড়ির জন্য, উড়ানের ওঠা নামায় প্রভাব পড়তে পারে, জানিয়েছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL).

আরও পড়ুন, আজ পহেলগাঁওয়ে হামলার ২০ তম দিন, এখনও নাগালে আসেনি কেউ, অবশেষে পুলিশের স্ক্যানারে 'সন্দেহজনক বেশ কয়েকজন..' !

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণ দেশের বিমানবন্দরগুলিতে নিরাপত্তাজনিত একাধিক পদক্ষেপ নেওয়া হয়। দিল্লি এয়ারপোর্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, দিল্লি বিমানবন্দরের কাজ স্বাভাবিকভাবেই চলছে। কোনও বাধা নেই। উড়ান চলাচলের গতি এবং নিরাপত্তা প্রোটোকল পরিবর্তনের কারণে কিছু উড়ানের সময়সূচিতে প্রভাব পড়তে পারে। যাত্রীদের নিজ নিজ উড়ান সংস্থার আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে।এবং পাশাপাশি চেক ইন লাগেজ এর নিয়ম মেনে চলতে বলা হয়েছে।

মূলত ভারত পাকিস্তানের উত্তেজনা শুরু হওয়ার পর, দেশের বিমানবন্দরগুলিতে কড়া সতর্কতা জারি করা হয়। রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়, নিরাপত্তা বলয়। যদিও শনিবার সংঘর্ষ বিরতির ঘোষণা হলেও সমঝোতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। তাই বলার অপেক্ষা রাখে না, সতর্কতার বেড়াজালে রাখা হয়েছে এয়ারপোর্ট থেকে শুরু করে বায়ু সেনা ঘাঁটিগুলিকেও।

শ্রীনগর, জম্মু, লেহ্, অমৃতসর, ধর্মশালা-সহ ৯টি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়। ভুজ, জোধপুর, জামনগর, চণ্ডীগড়, রাজকোটেও বিমান ওঠানামা বন্ধ থাকে। সংঘর্ষবিরতি ঘোষণার পর গত পরশু রাতে পুনে বিমানবন্দরে ব্ল্যাকআউট করে চালানো হয় মহড়া।  জরুরি পরিস্থিতিতে কীভাবে মোকাবিলা করবে বিমানবন্দর, এটাই ছিল এই মহড়ার মূল লক্ষ্য।

 শনিবার রাত ৮ টা ২৫ মিনিটে পুনে বিমানবন্দরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। প্রায় রাত ৮ টা ৪৫ মিনিট অবধি চলে এই মহড়া।  যে সময়টায় এই ব্ল্যাকআউট চলছিল, বিমানবন্দরে যে সকল উড়ান অবতরণের অপেক্ষায় ছিল, তাঁদেরকে সেই ২০-৩০ মিনিট ঘোরাফেরার নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দর পরিচালক সন্তোষ ধোক জানিয়েছেন, ব্ল্যাকআউট ড্রিল সফল হয়েছে।

প্রসঙ্গত, ভারতের ১৫টি সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। কিন্তু সব অপচেষ্টা মাঝ আকাশেই ব্যর্থ করে দিল ভারতের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, S-400। আর তারপর ভারতের পাল্টা ড্রোন হামলায় বিকল হয়ে যায় চিন থেকে আনা লাহৌরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহৌরের পাশাপাশি ভারতের ড্রোন হামলা চালিয়েছে রাওয়ালপিণ্ডিতে। এখানেই পাকিস্তান সেনার সদর দফতর। এছাড়াও ড্রোন হামলা চলেছে গুজরানওয়ালা, ঘোটকি, অটক-সহ একাধিক এলাকায়। 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget