এক্সপ্লোর

India China Relation :  অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 

India Rejects Chinas Claim : ফের ভারত-বিরোধী কাজ করল চিন (India Rejects Chinas Claim)। এবার আর রাখঢাক নয়, যোগ্য জবাব দিল ভারত।

India Rejects Chinas Claim : বার-বার বলেও লাভ হচ্ছে না ! ফের ভারত-বিরোধী কাজ করল চিন (India Rejects Chinas Claim)। এবার আর রাখঢাক নয়, যোগ্য জবাব দিল ভারত। নয়াদিল্লি জানিয়ে দিল, কল্পনার জগৎ থেকে বেরিয়া আসা উচিত বেজিংয়ের।

কী নিয়ে কাজিয়া ?
সম্প্রতি, অরুণাচল প্রদেশের কিছু অঞ্চলের নাম বদলে দেয় চিন। নিজেদের ম্যাপে এই কাল্পনিক নামগুলি তুল ধরে বেজিং। যা নিয়ে আজ তীব্র আপত্তি জানিয়েছে নয়াদিল্লি। ভারতের তরফে নির্দিষ্টভাবে বলা হয়েছে, এটা একটা ভিত্তিহীন ন্য়ারেটিভ , যা চালানোর চেষ্টা করছে চিন। ওদের মনে রাখতে হবে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, এটা একটা অনস্বীকার্য বাস্তবতা। চিনের বুঝতে হবে, এর মাধ্যমে একটা নেতিবাচক আবহ তৈরি হয়, যা দুই দেশের সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার চেষ্টাকে ক্ষুণ্ণ করে। 

ভারতের তরফে কী জবাব
এদিন ভারতের তরফে চিনকে এই বিষয়ে যোগ্য জবাব দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, “ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত স্থানগুলির কাল্পনিক নাম দেওয়ার লক্ষ্যে চিন যে দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা করেছএ, ভারত তার দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করছে। ” এই বলেই থেমে থাকেননি তিনি। জয়সওয়াল বলেন, “মিথ্যা দাবি তুলে  ভিত্তিহীন বয়ান তৈরির চেষ্টা করছে চিন। এই প্রচেষ্টা সেই অনস্বীকার্য বাস্তবতাকে বিন্দুমাত্র পরিবর্তন করতে পারবে না যে, অরুণাচল প্রদেশসহ এই স্থান ও ভূখণ্ডগুলি অতীতেও ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ ছিল, বর্তমানেও আছে ও ভবিষ্যতেও সর্বদা থাকবে।”

কী নিয়ে দুই দেশে দ্বন্দ্ব
বিভিন্ন রিপোর্ট বলা হচ্ছে, সম্প্রতি চিন তার শিনজিয়াং প্রদেশে আফগানিস্তান, অরুণাচল প্রদেশ ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (PoK) সীমান্তের অদূরে একটি নতুন কাউন্টি বা প্রদেশ প্রতিষ্ঠা করছে। যেখানে প্রশাসনিক দফতর করা হবে বলে খবর। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন করে গড়া প্রদেশটির নাম সেনলিং। গত ২৬ মার্চ সিমজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত কাউন্সিল সরকার এই প্রদেশের অনুমোদন দিয়েছে।

কেন এই প্রদেশ ভারতের চিন্তার কারণ
দুই দেশের ভূ-রাজনৈতিক মানচিত্র বলছে, কারাকোরাম পর্বত শ্রেণির কাছে গড়া গয়েছে এই নতুন প্রদেশের প্রশাসনিক দফতর। এর অবস্থান আফগানিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের খুবই কাছে। এই নিয়ে এক বছরের মধ্য়ে চিন সিনজিয়াং অঞ্চলে নতুন প্রদেশ গঠন করল। এর আগে 'হেয়ান' ও 'হেকান' প্রদেশ গঠন নিয়ে বেজিংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল নয়াদিল্লি। ভারতের মতে, চিনা প্রদেশের অঞ্চলে দেখানো এই অংশ আসলে ভারতের লাদাখের অন্তর্ভুক্ত।

সেনলিংয়ের এই প্রদেশ গড়ার কথা বললেও, এর নির্দিষ্ট সীমার বিষয়ে জানায়নি চিন। যদিও আন্তর্জাতিক সীমনায় এই নতুন প্রদেশর নাম ঘোষণা করে আসলে ভারতকে চাপে রাখতে চাইছে বেজিং। কৌশলগতভাবে এই অঞ্চল খুবই সংবেদনশীল বলে ভারতও এর যোগ্য জবাব দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
UN Warning on Weather: ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget