এক্সপ্লোর

India Nepal : সীমান্ত বিতর্ক নিয়ে নেপালকে কড়া বার্তা, ব্রিটেন-চিনের হস্তক্ষেপ বরদাস্ত নয় ! স্পষ্ট জানাল ভারত

সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী ভারত ও নেপালের সীমান্ত নিয়ে দ্বিধা নিরসন বিষয়ে চিন ও ব্রিটেনকেও যুক্ত করতে চান। তারপরই ভারত মঙ্গলবার দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে ।

নয়াদিল্লি: ভারত ও নেপালের মধ্যে সীমান্ত-সংক্রান্ত সমস্যা মেটাতে ব্রিটেন ও চিনের পরামর্শের প্রসঙ্গ তুলতেই নেপালকে স্পষ্ট বার্তা দিল ভারত। সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ভারত ও নেপালের সীমান্ত নিয়ে দ্বিধা নিরসন বিষয়ে চিন ও ব্রিটেনকেও যুক্ত করতে চান। তারপরই ভারত মঙ্গলবার দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত ও নেপাল সীমান্ত সমস্যার সব দিক সামলানোর জন্য ইতিমধ্যেই  দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে এবং ভারত-নেপাল সীমান্তের প্রায় ৯৮ শতাংশ চিহ্নিত করা হয়েছে। তাই এই নিয়ে অন্য কোনও দেশকে নাক গলাতে দেবে না ভারত। জয়সওয়াল স্পষ্ট করে দেন, "সীমান্ত সংক্রান্ত সকল বিষয় সামলানোর জন্য আমরা দ্বিপাক্ষিক ব্যবস্থা তৈরি করেছি। সংশ্লিষ্ট সকলের কাছে এটা স্পষ্ট থাকা উচিত যে, ভারত ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়ে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা নেই"। সম্প্রতি বলেন্দ্র শাহ রবিবার নেপালের সংসদে বলেন, সীমান্ত বিরোধ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার পাশাপাশি নেপাল চিন ও ব্রিটেনের সঙ্গেও যোগাযোগ রাখছে। তিনি বলেন, "যেহেতু এই সমস্যাটি ব্রিটিশ ভারত এই অঞ্চল ছেড়ে যাওয়ার সময়কার, তাই আমাদের মতে এই বিষয়ে ইংল্যান্ডের হস্তক্ষেপ করা উচিত"।

ভারতের জবাব

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, "ভারত-নেপাল সীমান্তের প্রায় ৯৮ শতাংশ চিহ্নিত করা হলেও, কিছু অংশ এখনও অমীমাংসিত রয়েছে। গন্ডক নদীর গতিপথ পরিবর্তনের ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে"। এছাড়াও জয়সওয়াল বলেন, এছাড়া ভারত নেপাল সীমান্তের কিছু অংশে  আন্তঃসীমান্ত দখল এবং নো-ম্যান'স ল্যান্ডে অনধিকার প্রবেশের ঘটনাও রয়েছে। সে কথা অবশ্য বকলমে মেনে নিয়েছে নেপানও। 


ভারত ও নেপালের মধ্যে সীমান্ত নিয়ে বিতর্ক কোন কোন জায়গা নিয়ে ?

ভারত ও নেপালের মধ্যে সীমান্তের যে যে এলাকাগুলি নিয়ে বিরোধ তা হল,  কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে ঘিরে। নেপালের দাবি, এই এলাকাগুলি তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে ভারতের মতে, অঞ্চলগুলি উত্তরাখণ্ড রাজ্যের অন্তর্গত।

কৈলাস মানস সরোবর যাত্রাপথ নিয়ে নেপালের অবস্থান ও বিতর্কের সূত্রপাত

ভারত লিপুলেখ গিরিপথের ওপর  নেপাল  ভূখণ্ডগত দাবি জানায়। লিপুলেখর রুট ব্যবহার করে কৈলাস মানসরোবর যাত্রার পথ নিয়ে আপত্তিও জানায়। এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ভারত।  এই একতরফা কৃত্রিম সম্প্রসারণকে "অসমর্থনযোগ্য" বলে  ভারতের বিদেশ মন্ত্রক। দিল্লির তরফে জানানো হয়, এ নিয়ে ভারতের অবস্থানও বরাবরই স্পষ্ট। ১৯৫৪ সাল থেকে লিপুলেখ দিয়ে কৈলাস-মানস সরোবর যাত্রা হয়ে থাকে। এটা নতুন কোনও বিষয় নয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই বিষয়ে ভারতের অবস্থান বরাবরই সুসংগত ও সুস্পষ্ট। তিনি বলেন, ১৯৫৪ সাল থেকে লিপুলেখ গিরিপথ কৈলাস মানসরোবর যাত্রার একটি দীর্ঘস্থায়ী পথ এবং এই পথে যাত্রা কয়েক দশক ধরে চলে আসছে। এটি কোনো নতুন ঘটনা নয়। জয়সওয়াল আরও বলেন যে, ভূখণ্ডগত দাবির বিষয়ে ভারত বরাবরই বলে আসছে, নেপালের এই ধরনের দাবিগুলো ন্যায়সঙ্গত নয় এবং ঐতিহাসিক তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করেও প্রতিষ্ঠিত নয়। তিনি আরও বলেন, ভূখণ্ডগত দাবির এই ধরনের একতরফা কৃত্রিম সম্প্রসারণ অগ্রহণযোগ্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
Advertisement

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget