এক্সপ্লোর

ইন্দোরে ভারতীয় বোলারদের দাপট, ইনিংস ও ১৩০ রানে হার বাংলাদেশের

ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলার দুই দিন বাকি ইনিংসে হারল বাংলাদেশ। তাদের ইনিংস ও ১৩০ রানে হারিয়ে দিল ভারত। এই ম্যাচ জিতে দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাট কোহলির দল। মুশফিকর রহিমের অর্ধশতরানের ইনিংসে ভর করে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ ইনিংস হার এড়ানোর একটা অসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু অশ্বিনের বলে তিনি আউট হওয়ার পরই বাংলাদেশের সেই লড়াই শেষ হয়ে যায় ।

ইন্দোর: ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলার দুই দিন বাকি থাকতেই ইনিংসে হারল বাংলাদেশ।  তাদের ইনিংস ও ১৩০ রানে হারিয়ে দিল ভারত। এই ম্যাচ জিতে দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাট কোহলির দল।   মুশফিকর রহিমের অর্ধশতরানের ইনিংসে ভর করে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ ইনিংস হার এড়ানোর একটা অসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু অশ্বিনের বলে তিনি আউট হওয়ার পরই  বাংলাদেশের সেই লড়াইটুকুও  শেষ হয়ে যায় । ৬৪ রান করে অশ্বিনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মুশফিকর। ২০৮ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। এরপর অশ্বিনই এবাদাত হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন। দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে তারা ১৫০ রানে অল আউট হয়েছিল। ভারতের সামি ৩১ রানে চার উইকেট, অশ্বিন ৪২ রানে তিন উইকেট, উমেশ ৫১ রানে দুই উইকেট, ইশান্ত ৩১ রানে এক উইকেট নিয়েছেন। এদিন ৩৪৩ রানের লিড নিয়ে ইনিংসে সমাপ্তি ঘোষণা করেছিল ভারত। শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ছয় উইকেটে ৪৯৩ । সেই রানেই তৃতীয় দিন সকালে ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় দিনের সকালের পরিবেশে ভারতীয় পেসারদের সামলাতে হিমশিম খেতে হয় বাংলাদেশি ব্যাটসম্যানদের। মধ্যাহ্নভোজের আগেই ৬০ রানে চার উইকেট খুইয়ে ধুঁকছিল বাংলাদেশ। মহম্মদ সামি, ইশান্ত ও উমেশ যাদবদের দাপটে একেবারেই স্বস্তিতে ছিলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্বিতীয় সেশনে মুশফিকর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তার আগে মাহমুদুল্লাকে ফিরিয়ে দেন সামি। ৭২ রানে পাঁচ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে মুশফিকর-লিটন যোগ করেন ৬৩ রান। লিটনকে আউট করেন অশ্বিন। ৩৫ রান করেন তিনি। ১৩৫ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মিরাজের সঙ্গে জুটি বেঁধে খেলতে থাকেন মুশফিকর।হাফসেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। চা-পানের বিরতিতে বাংলাদেশের রান ছিল ছয় উইকেটে ১৯১ রান। মুশফিকর (৫৩) এবং মিরাজ (৩৮) ক্রিজে ছিলেন। চা-পানের বিরতির পরই মিরাজকে আউট করেন উমেশ। ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ১৯৪ রানে সপ্তম উইকেট পড়ে। এরপর ৬ রান করে তাইজুল ইসলাম সামির বলে আউট হন। ২০৮ রানে অষ্টম উইকেটের পতন হয় বাংলাদেশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget