এক্সপ্লোর

Watch Viral Video: মধ্যরাতে ১০ কিমি দৌড়, ফেরালেন ফিল্ম ডিরেক্টরের গাড়ি চড়ার অফারও, কারণ শুনলে মন গলবেই

19-Year-Old's Midnight Run Near Delhi Goes Viral : ' আমি তো রোজই দৌড়ই, এখন না দৌড়লে কখন আর দৌড়ব' । কিন্তু কেন ?

নয়ডা : তখন মধ্যরাত। রাস্তা দিয়ে সাঁই সাঁই করে ছুটছে একটি ছেলে। বয়স কেমন হবে? এই ১৮-১৯ বা তারও কম হয়ত। কোথাও কি পৌঁছানোর তাড়া? বাড়িতে কি কারণ বিপদ? ছেলেটির কি গাড়িতে ওঠার অর্থ নেই ? না কোনওটাই নয় ! নয়ডার এই রাস্তায় ঠিক এই সময় রোজই দেখা যায় এই ছেলেটিকে। কিন্তু রবিবার রাতেই প্রথমবার দেখলেন পরিচালক বিনোদ কাপরি ( Vinod Kapri )। অবাক হয়ে গা়ড়ির গতি কমিয়ে বারবার তাঁকে লিফট দিতে চাইলেন। কিন্তু সে-ছেলে গাড়িতে চড়বেনই না !

কিন্তু কেন? এই প্রশ্ন করায় এল এক অবাক করা উত্তর। ' আমি তো রোজই দৌড়ই, এখন না দৌড়লে কখন আর দৌড়ব' । কিন্তু কেন ? প্রদীপ মেহেরা নামে ওই ছেলেটি কাজ করেন ম্যাক ডোনাল্ড স্টোরে। সেখান থেকে তাঁর বাড়ি প্রায় ১০ কিলোমিটার। আর এই রাস্তাটা দৌড়েই ফেরেন তিনি। কেন? কারণ, সেনাবাহিনীতে যোগ দিতে চান। তাই রোজ রাতে দৌড় অভ্যেস করছেন তিনি। বারবার পরিচালক লিফট দিতে চাইলেও তিনি ওঠেননি। জানালেন, এটাই তাঁর রোজকার দৌড়নোর সময়। নিয়ম ভাঙবেন না। 

বাড়িতে মা-দাদা। এর মধ্যে মা গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি। কিন্তু নিয়মে অনড় প্রদীপ। এই দীর্ঘ পথ দৌ়ড়েই ফিরবেন তিনি। তারপর বাড়ি গিয়ে দাদার জন্য় রান্না। খাওয়া দাওয়া। সকালে উঠে আবার রান্নাবান্না করে কাজে বের হওয়া। রোজকার এই কঠিন রুটিনের মাঝেই তিনি স্বপ্নটাকে লালন করে চলেছেন। আর প্রাণপণে চেষ্টা করছেন বাস্তব করার। 

 

'বেটা, তোমার এই ভিডিও তো ভাইরাল হয়ে যাবে, তারপর?' জিগ্যেস করেছিলেন পরিচালক। সরল ছেলের অকপট উত্তর, ' কে চিনবে আমায় ... আর ভুল কাজ তো কিছু করছি না'। আর শুধু পরিচালকের গাড়িতে চড়ে বাড়ি যাওয়ার প্রস্তাব ফেরানোই নয়, ছেলেটি ফিরিয়েছেন একসঙ্গে খাবার প্রস্তাবও। কারণ , বাড়িতে গিয়ে দাদার রান্নাটা তবে করবে কে !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget