এক্সপ্লোর

Rail Strike: ৩১মে কর্মবিরতির ডাক, শামিল ৩৫০০০ স্টেশন মাস্টার, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

Indian Rail: লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন, রেল পরিষেবা চালু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্টেশন মাস্টাররা।

কলকাতা: ৩১ মে দেশজুড়ে স্টেশন মাস্টারদের কর্মবিরতির ডাক। প্রায় ৩৫ হাজার স্টেশন মাস্টার এই কর্মবিরতিতে শামিল হতে চলেছেন। শূন্যপদে কর্মী নিয়োগ-সহ একাধিক দাবিতে কর্মবিরতির ডাক দিলেন তাঁরা। তার জেরে ওই দিন দেশ জুড়ে ব্যাহত হতে পারে রেল পরিষেবা। 

স্টেশন মাস্টারদের কর্মবিরতিতে ট্রেন পরিষেবায় বিঘ্ন কেন!

শূন্যপদে নিয়োগ ছাড়াও আর যে যে দাবি তোলা হয়েছে, তার মধ্যে অন্যতম হল, রাতের ডিউটির জন্য বাড়তি টাকা। ২০২০-র সেপ্টেম্বর মাস থেকে ওই টাকা মিলছে না বলে অভিযোগ। এ ছাড়াও, নিরাপত্তা, নতুন পেনশন বিধি বাতিল করা, আগের বিধি চালু করার মতো আরও একাধিক দাবি রয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশনের জোনাল প্রেসিডেন্ট ধর্মবীর সিংহ। তিনি বলেন, "এতদিন শান্তিপূর্ণ ভাবেই দাবি-দাওয়া জানিয়ে আসছিলাম আমরা। ২০২০-র অক্টোবরে এক সপ্তাহ ধরে কালো ব্যাজ পরে কাজ করে গিয়েছি। পরিষেবায় ব্যাঘাত ঘটতে দিইনি।  ৩১ অক্টোবর একদিনের অনশনও করা হয়। তাতেও কাজ না হওয়াতেই কর্মবিরতি ডাকার সিদ্ধান্ত।" যদিও রেল কর্তৃপক্ষের দাবি, "শূন্য পদে অগ্রাধিকার দিচ্ছে রেল, আলোচনাতেই মিটবে সমস্যা।"

আরও পড়ুন: Punjab CM Update: ঠিকাচুক্তির বিনিময়ে কমিশন! স্বাস্থ্য় মন্ত্রীকে ছাঁটাই ভগবন্তের, 'চোখে জল' কেজরিওয়ালের

লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন, রেল পরিষেবা চালু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্টেশন মাস্টাররা। কেবিন থেকে বসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বোক বা স্টেশনে চত্বরে জনস্বার্থের বিভিন্ন দিক, সবকিছুই সামলান তাঁরা। লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন, এক্সপ্রেস ট্রেন হোক বা মালগাড়ি, স্টেশন ছেড়ে বেরনো, স্টেশনে ঢোকা, রুট পরিবর্তন, স্টেশন মাস্টারের সম্মতি ছাড়া কিছুই সম্ভব নয়। একই ভাবে স্টেশন চত্বরে যাত্রীরদের সুযোগ সুবিধা, পরিচ্ছন্নতা, কোন প্ল্যাট ফর্মে কোন ট্রেন দাঁড়াবে, সব কিছুই তাঁদের নির্দেশ অনুযায়ী সম্পন্ন হয়।
 
৭ হাজারের বেশি শূন্যপদ
 
স্টেশন মাস্টারদের অভিযোগ, বহু বছর ধরে স্টেশন মাস্টারের বহু শূন্যপদ পড়ে রয়েছে। সেই নিয়ে বার বার অনুরোধ জানালেও, নিয়োগ নিয়ে কোনও হেলদোল নেই রেল কর্তৃপক্ষের। বর্তমানে ৭ হাজারেরও বেশি স্টেশন মাস্টার পদ খালি পড়ে রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তার জেরে কর্মরত স্টেশন মাস্টারদের ঘআডডে অতিরিক্ত কাজের বোঝা চাপছে বলে অভিযোগ। 

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Scrap Rs 500-2000 Currency Demands: ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget