এক্সপ্লোর

India Vaccination Update বিশ্বে দ্রুততম, ৯২ দিনে ১২ কোটি মানুষের টিকাকরণ ভারতের

এখনও পর্যন্ত ভারতে ১২ কোটি ২৬ লাখ ২২ হাজার ৫৯০টি ডোজ প্রয়োগ করা হয়েছে।   

দিল্লি : মাত্র ৯২ দিনে ১২ কোটি মানুষের টিকাকরণ। বিশ্বে দ্রুততম দেশ হিসাবে এই সাফল্য অর্জন করেছে ভারত। প্রেস ইনফরমেশন ব্য়ুরো সূত্রের খবর । আজ সকাল সাতটা পর্যন্ত হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে ১২ কোটি ২৬ লাখ ২২ হাজার ৫৯০টি ডোজ প্রয়োগ করা হয়েছে।   

টিকাকরণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যামেরিকা। ১২ কোটির গণ্ডি ছুঁতে তাদের সময় লেগেছে ৯৭ দিন। অ্যামেরিকার পিছনে রয়েছে চিন। একই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে তারা নিয়েছে ১০৮ দিন।

ভারতে স্বাস্থ্যকর্মী ও করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা কর্মীদের দিয়ে টিকাকরণ কর্মসূচি শুরু হয়। প্রথম ধাপে ৯১ লাখ ২৮ হাজার ১৪৬ জন স্বাস্থ্যকর্মীকে প্রথম ডোজ দেওয়া হয়। ৫৭ লাখ ৮ হাজার ২২৩ জন স্বাস্থ্যকর্মীকে দেওয়া হয় দ্বিতীয় ডোজ। ১ কোটি ১২ লাখ ৩৩ হাজার ৪১৫ জন ফ্রন্টলাইন ওয়ার্কারকে দেওয়া হয় প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ নেন ৫৫ লাখ ১০ হাজার ২৩৮ জন ফ্রন্টলাইন ওয়ার্কার। এরপর ৬০ বছরের বেশি বয়সি ৪ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৫২২ জনকে প্রথম ডোজ এবং ৩৮ লাখ ৯১ হাজার ২৯৪ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে বয়স ৪ কোটি ৪ লাখ ৭৪ হাজার ৯৯৩ জন নেন প্রথম ডোজ এবং ১০ লাখ ৮১ হাজার ৭৫৯ জন দ্বিতীয় ডোজ। 

এছাড়া গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান ও উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি এক কোটির বেশি ডোজ দিয়েছে। গুজরাট গত ১৬ এপ্রিলের মধ্যে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়। বাকি তিন রাজ্য এই লক্ষ্যমাত্রায় পৌঁছায় ১৪ এপ্রিল। পিআইবি এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ভ্যাকসিনেশনের ৫৯.৫ শতাংশ হয়েছে দেশের আটটি রাজ্য থেকে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৬ লাখ মানুষের টিকাকরণ হয়েছে। 

এদিকে দেশে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। মহারাষ্ট্র দেখেছে একদিনে সর্বোচ্চ আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৬৭ হাজার ১২৩। এর পিছনেই রয়েছে উত্তরপ্রদেশ ও দিল্লি। এই দুই জায়গায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ২৭ হাজার ৩৩৪ ও ২৪ হাজার ৩৭৫।

সেরা শিরোনাম

India-Russia Relations: ‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
Rajasthan News: পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
SpiceJet: বিমান ওড়াতে পারছে না স্পাইসজেট, অভিযোগ তাও বিক্রি করছে টিকিট, ভোগান্তিতে যাত্রীরা!
বিমান ওড়াতে পারছে না স্পাইসজেট, অভিযোগ তাও বিক্রি করছে টিকিট, ভোগান্তিতে যাত্রীরা!

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget